Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

লালগোলায় পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ, পরিবারকে দেখানো হলোনা মৃতদেহ!

আব্দুস সামাদ, লালগোলাঃ পুলিশ যেমন সাধারণ মানুষের নিরাপত্তারক্ষী, তেমনই আইনের রক্ষকও বটে। কিন্তু এবার সেই পুলিশের মারেই বুধবার এক নির্দোষ ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের লালগোলা থানার নসিপুর এলাকায়। মৃতের নাম সহিদুল হক(২৯)। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, বুধবার রাতে নসিপুর এলাকার একটি মাঠে গোপনে জুয়া খেলার ঠেক বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। জুয়ার ঠেক ভাঙতে পুলিশ এসেই শুরু করে দেয় লাঠিচার্জ। দিকবিদিক ছোটাছুটি শুরু করে সকলে। আহত হন কয়েকজন৷ জুয়ার আসরে একজনকে ডাকতে এসেছিলেন সহিদুল। লাঠিচার্জ করায় ছুটে পালাতে গিয়ে জলাশয়ে পড়ে যান তিনি। তারপরও পুলিশ বেধড়ক মারধর করে ওই যুবককে বলে অভিযোগ। সেই সময় কয়েকজনকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলেও সহিদুলকে ফেলে রেখেই চলে আসে পুলিশ। তারপর ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেছে মৃতের পরিবার। পুলিশকে খবর দিলে বুধবার রাত পেরিয়ে গিয়ে বৃহস্পতিবারও আসেনি পুলিশ। অবশেষে শুক্রবার সকালে পুলিশ এসে গ্রামের এক জলাশয় থেকে মৃত ব্যক্তিকে উদ্ধার করে।

কিন্তু এখানেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ শেষ নয়। জানা গিয়েছে, সহিদুলের মৃতদেহ পরিবার ও গ্রামবাসীদের না দেখিয়েই ময়নাতদন্তের জন্য নিয়ে চলে যায় পুলিশ। তারপর ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার থেকে পাড়া-প্রতিবেশীরা। তাঁরা অভিযোগ তুলে বলেছেন, স্থানীয় নেতাদের মদতে নিজেদের দোষ ধামাচাপা দিতেই পরিবারকে দেহ দেখাতে চায়নি পুলিশ।

সহিদুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিন সন্তান, অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা-কে নিয়ে সংসার ছিল তাঁর। নেই বাবা। এখন অতীত তিনিও। নিঃস্ব হয়ে পড়ল সহিদুলের পরিবার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories