Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বেশী হয়ে যাচ্ছে, সীমা ছাড়াবেন না! অধীরকে বেনজীর ধমক মোদির, বিরোধীরা বলল “একনায়কদের ভাষা”

নিউজ ডেস্ক : সংসদে যখন কোন বিষয়ে আলোচনা করা হয় স্বাভাবিক ভাবেই প্রতিপক্ষ শিবির থেকে হই হট্টগোলএ তোলা এক নিত্য ঘটনায় দাঁড়িয়েছে। প্রায় প্রতিটা ক্ষেত্রেই যখন বিরোধী দলীয় নেতা নেত্রীরা সরকারের সমালোচনা করে তাদের আওয়াজকে বর্তমানে ভারতীয় টিভি চ্যানেল গুলোতে যেভাবে বিরোধীদের আওয়াজ চেপে দেয়া হয় সেই ভাবে চেপে দেওয়ার জন্য হইহট্টগোল শুরু করেন বিজেপির সাংসদরা। আবার মাঝে মাঝে এর উল্টো প্রতিচ্ছবিও দেখা যায়। যখন সরকারের কোনো মন্ত্রী কথা বলেন সেই সময় তাদের বক্তৃতায় মিথ্যা এবং অপপ্রচারের অভিযোগ তুলে সরব হন বিরোধী নেতা নেত্রীরা।

আজ ঠিক এমনই ঘটনা ঘটছিল সংসদে। সংসদে রাষ্ট্রপতির জবাবী ভাষণের আলোচনায়, দেশজুড়ে বর্তমানে চলমান কৃষকদের আন্দোলনকে মোদী তার ভাষণে কংগ্রেস এবং বামদল গুলির রং করা আন্দোলন বলে প্রচার মন্তব্য করলে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এর প্রতিবাদ করেন। অধীরের প্রতিবাদে চরমভাবে বিব্রত এবং বিরক্ত বোধ করেন প্রধানমন্ত্রী মোদী। তার আলোচনার সময় মোদিকে এইভাবে বাধা দেওয়ার জন্য এক প্রকার বেনজির ভাবে ধমকের সুরে তাকে বলেন, “অনেক হয়েছে আপনি সীমা ছাড়াবেন না।”

অধীরের প্রতি মোদির এই ধমকের সুর একেবারেই পছন্দ হয়নি কংগ্রেস সাংসদদের। এবারে তাঁরা আরও সুর চড়ান। রীতিমতো হইচই শুরু হয় লোকসভায়। আরও রেগে গিয়ে প্রধানমন্ত্রী বলে ওঠেন,”এই বাধা দেওয়ার চেষ্টা, এই হট্টগোল, সবটাই একটা সুপরিকল্পিত রণকৌশল। আর সেই রণকৌশল হল সত্যিটা লুকিয়ে রাখার। ওঁরা যে বিভ্রান্তি কৃষকদের মধ্যে ছড়িয়েছে, তার সত্যিটা যাতে প্রকাশ্যে না আসে, সেটা নিশ্চিত করার রণকৌশল।” তারপর ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এমন ধমক গণতন্ত্রের রাজধানী সংসদের এর আগে কোনদিন দেখা যায়নি। আজ মোদির এমন ব্যবহারের পর বিরোধী অনেকেই বলছেন সরকারের মুখে এখন শুধু একনায়কতন্ত্রের ডিকশনারির শব্দগুলি পাওয়া যায়। আজ মোদির মুখেও ঠিক তেমনি কিছু পাওয়া গেল।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories