Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে সাসপেন্ড করা হলো যাদবপুরের অধ্যাপককে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন এক গবেষক ছাত্রী। যাদবপুর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও গোটা ঘটনা জানান তিনি। আর এই প্রেক্ষিতেই এবার অভিযুক্ত অধ্যাপককে তাঁর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এমন গুরুতর অভিযোগ ওঠায় অধ্যাপককে তাঁর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন তদন্ত চলছে, ততদিন ওই পদে ফিরতে পারবেন না। দোষ প্রমাণিত হলে নিশ্চয়ই পরবর্তীতে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

অভিযোগকারিণী বয়ানে জানিয়েছেন, লিঙ্গুইস্টিক্সের ওই অধ্যাপক তাঁর সঙ্গে প্রথমে বন্ধুত্ব করেন। পরে প্রেমের প্রস্তাবও দেন। এরপরই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছিলেন ওই অধ্যাপক। কিন্তু শেষমেশ তিনি কথা রাখেননি।

যাদবপুর থানায় এফআইআর দায়ের করার পরই তার কপি লিঙ্গুইস্টিক্স বিভাগে পাঠান অভিযোগকারিণী। সঙ্গে জানান, গোটা ঘটনায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, পুলিশি তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফে ইন্টারনাল কমপ্লেইন সেল বিষয়টির তদন্ত শুরু করেছে। তারপরই বড়সড় সিদ্ধান্ত জানানো হল।

অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত অধ্যাপকের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories