Saturday, September 5, 2026
30 C
Kolkata

৩০০০ জুনিয়র ডাক্তারের পদত্যাগ মধ্যপ্রদেশে, দাবী পূরণ না হলে কর্মবিরতি চলবেই

করোনাকালে ফ্রন্টলাইন কর্মী হলেন ডাক্তাররা, তাঁরা করোনায় আক্রান্ত হতে পারেন যেকোন সময়, কিন্তু তাঁদেরকে কথা দিয়েও কথা রাখেনি মধ্যপ্রদেশের বিজেপি সরকার। তাই গত সোমবার থেকে ৬টি মেডিক্যাল কলেজের জুুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন ৷ যাঁদের মধ্যে প্রায় ৩০০০ জুনিয়র ডাক্তার ইতিমধ্যেই জমা দিয়েছেন পদত্যাগপত্র।

তাঁদের দাবী, করোনা সংক্রমণে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে চিকিৎসকরা যে কোনও সময় এই প্রাণঘাতী ভাইরাসে সংক্রামিত হতে পারেন ৷ তাই তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করুক রাজ্য সরকার ৷ সঙ্গে বাড়ানো হোক স্টাইপেন্ড ৷

সরকার তাঁদের স্টাইপেন্ড 17 শতাংশ বাড়ানোর কথা জানালেও, তাঁদের দাবি 24 শতাংশ বাড়ানো হোক ৷ ৬ মে এর মধ্যে সরকার তাঁদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও রাখেনি কথা, তাই এই কর্মবিরতি চলছে এবং না মানা পর্যন্ত চলবে বলে জানালেন মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর’স অ্যাসোসিয়েশন (এমপিজেডিএ)-র সভাপতি ডাঃ অরবিন্দ মিনা৷

যদিও, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিকে “আইনবিরুদ্ধ” বলেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট ৷ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মহম্মদ রাফিক আহমেদ আর বিচারপতি সুজয় পাল আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ শুক্রবার দুপুর আড়াইটের মধ্য়ে ওই চিকিৎসকদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories