Saturday, March 14, 2026
31.4 C
Kolkata

কেজরিওয়াল আদালতে বললেন, গভীর ষড়যন্ত্র হচ্ছে

আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হচ্ছে।  নিম্ন আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করার সময় একথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার আদালত ইডির হেফাজতে অরবিন্দ কেজরিওয়ালের থাকার মেয়াদ ১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেন।

একই দিন মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালকে বরখাস্ত করার আবেদনও খারিজ করে দিয়েছে দিল্লী হাইকোর্ট।

এর আগে দিল্লির রাউস অ্যাভিনিউয়ে সিবিআই আদালতে বিচারক কাবেরী বাজওয়ার এজলাসে  হাজির করা হয় কেজরিওয়ালকে।

আদালতকে মুখ্যমন্ত্রী বলেন, আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হচ্ছে। এটা পুরোপুরি এক রাজনৈতিক ষড়যন্ত্র। এই চক্রান্তের উদ্দেশ্য দুটি। একটি হলো আপকে ভেঙে দেওয়া। দ্বিতীয়টি, এর আড়ালে তোলাবাজির চক্র চালানো। আসল দুর্নীতি শুরু হয়েছে ইডির তদন্ত শুরুর পর। তাঁকে গ্রেপ্তার করা নিয়ে বিরাট আর্থিক লেনদেন চলেছে।

তিনি বলেন, ‘ইডি আমাকে গ্রেপ্তার করেছে। ওরা আরও অনেক দিন হেফাজতে রাখতে চায়। তার বিরোধিতা করব না। ওরা যত দিন খুশি আমাকে ধরে রাখতে পারে। কিন্তু আমাকে দোষী প্রমাণ করতে পারবে না। কোনো আদালতেই আমাকে অপরাধী প্রমাণ করা যায়নি।

Hot this week

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাসভবনে ইরানের মাওলানা সাইয়েদ সাদিক হুসাইনী

ইরানের ঐতিহ্যবাহী শহর কোমের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সাইয়েদ...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

Topics

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কলকাতার তিনটি ক্যাম্পাসে ইফতার মজলিস

বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস—নিউ টাউন, পার্ক সার্কাস ও...

ওবিসি-এ তালিকা থেকে মুসলিম নাম বাদ! রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক

ফের পঞ্চনার শিকার রাজ্যে পিছিয়ে পরা অসহায় মানুষরা। সাম্প্রতিক...

Related Articles

Popular Categories