Friday, October 23, 2026
31 C
Kolkata

হেফাজতে হত্যার ক্ষেত্রে দেশের শীর্ষস্থান দখল করেছে উত্তরপ্রদেশ : কংগ্রেস নেতা

পুলিশ হেফাজতে প্রতিটি মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা পাংখুরি পাঠক।

রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং বিপজ্জনক বলে উল্লেখ করেন তিনি।

কংগ্রেসের সোশ্যাল মিডিয়া শাখার চেয়ারপার্সন পাঠককের দাবি উত্তরপ্রদেশ হেফাজতে হত্যার ক্ষেত্রে দেশের শীর্ষস্থান দখল করেছে।

বৃহস্পতিবার রাজ্যের বান্দা জেলার একটি হাসপাতালে কারাগারে থাকা রাজনীতিবিদ মুখতার আনসারির মৃত্যুর পরে এ মন্তব্য করেন তিনি।

আনসারির পরিবারের অভিযোগ তাকে খাবারের মাধ্যমে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে।

আনসারির মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। অন্যদিকে ভীম আর্মির প্রতিষ্ঠাতা এবং আজাদ সমাজ পার্টি (কাঁশি রাম) সভাপতি চন্দ্র শেখর আজাদ আনসারির মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

Hot this week

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Related Articles

Popular Categories