Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইউক্রেনের বড় শহর খারকিভে তীব্র লড়াই দুই বাহিনীর

ইউক্রেনে সর্বাত্মক অভিযানের চতুর্থ দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশে করেছে রুশ বাহিনী। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের সেনাদের সঙ্গে ভারী লড়াই চলছে শত্রুদের। নিরাপত্তার স্বার্থে শহরে বসবাসরত ১০ লাখ ৪০ হাজার বাসিন্দাকে ঘরের গোপন জায়গায় অবস্থানের নির্দেশ দিয়েছে আঞ্চলিক প্রশাসন।আন্তর্জাতিক সংবাধ্যমগুলো জানাচ্ছে, ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহরটিতে রুশ সেনাদের প্রতিহতে পথে পথে অব্স্থান করছে ইউক্রেনের সেনারা। শুধু খারকিভ নয় রবিবার ভোরের দিকে কিয়েভের বেশ কয়েকটি ভবনে হামলার ঘটনা ঘটেছে। কিয়েভকে সামনে রেখে রুশ বাহিনী চারদিক থেকে অগ্রসরের খবর পাওয়া যাচ্ছে।এদিকে আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা দখল করেছে। আকারে ছোট হলেও এই শহরটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। ইউক্রেনীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি তাদের লাইভ কাভারেজে এই তথ্য জানিয়েছে। এই শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত। এই নদী থেকে ক্রিমিয়া উপত্যকায় সরাসরি পানি যায়।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories