Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

আবারও খবরের শিরোনামে মালদার হরিশচন্দ্রপুর। এবার রাতের অন্ধকারে কাটমানি চাওয়ার অভিযোগে বিক্ষোভের মুখে যুব তৃণমূল নেতা ও বিজেপি পঞ্চায়েত মেম্বার

সেখ সাদ্দাম, মালদাঃ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের নেতা অভিযোগ উপভোক্তা অতুল দাসের। তারপর ওই যুব নেতা আবারো কাটমানির দাবিতে রাতের অন্ধকারে হাজির হয়েছিলে এক উপভোক্তার বাড়িতে। এই ঘটনাকে ঘিরে শনিবার রাতে ধুন্ধুমার কান্ড বাঁধলো মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বাইসা রামনগর এলাকায়।

ওই যুব নেতা কে ঘিরে শুধু বিক্ষোভ দেখানোই নয়, তাকে চরম হেনস্থা করেন বাসিন্দাদের একাংশ বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিজেপি সদস্য। কিন্তু তিনিও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন। ঘর পাইয়ে দেওয়ার নাম করে তিনিও কাটমানির দাবি করেছিলেন বলে অভিযোগ উপভোক্তাদের। কাটমানি নেওয়ার দাবি অবশ্য অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা সোনু ভাস্কর। যদিও রাত দশটার সময় কেন ওই যুবনেতা এলাকায় গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে অতুল দাস উপভোক্তার কাছে জোর করে দশ হাজার টাকা নিয়েছিলে। ওই উপভোক্তার নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে। তিনি ঘর তৈরির কাজ শুরু ও করেছেন কিন্তু উপভোক্তার অভিযোগ এদিন রাতে তার বাড়িতে গিয়ে আরো দশ হাজার টাকা কাটমানি দাবি করেন সোনু। কিন্তু দশ হাজার টাকা দিলে উপভোক্তা কিভাবে ঘর তৈরীর কাজ সম্পন্ন করবেন। সেই প্রশ্ন তুলে টাকা দিতে নারাজ হন। তা নিয়ে শুরু হয় বচসা, চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। তারপরে বেধে যায় ধুন্ধুমার কান্ড, যুবনেতা রাতের অন্ধকারে কেন টাকা চাইতে এসেছেন সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। এমনকি তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে আটকে রাখা হয়। ওই যুব নেতা কে ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ।
শাসকদলের একাংশের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ নতুন কিছু নয় বলে কটাক্ষ বিরোধীদের। নির্বাচনের মুখে রাতের অন্ধকারে ওই যুবনেতা কাটমানি চাইতে গিয়েছেন এমন অভিযোগ সামনে আসায় অস্বস্তিতে পড়েছে শাসকদলীয় নেতৃত্ব। পাশাপাশি অস্বস্তিতে পড়েছে যুব সংগঠনও।
এদিকে যুবনেতার কাটমানির কান্ড সামনে আসতেই স্বাভাবিক ভাবেই কটাক্ষ করেছে বিরোধীরা।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories