Tuesday, June 16, 2026
29.7 C
Kolkata

লোকসভা নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ মমতার

লোকসভা নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বুধবার (১ মে) মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহানের সামর্থনে ফারাক্কায় এক জনসভায় এ অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন আসলেই নানা রকম ভাঁওতা ও মিথ্যে কথা বলা হয়। প্রথম দফা ও দ্বিতীয় দফার নির্বাচন হলো। নির্বাচন কমিশনের সূত্র ধরে সব সংবাদমাধ্যম লিখেছে কোথায় কত শতাংশ ভোট হয়েছে। আমি গত রাতে হঠাৎ শুনতে পেলাম বিজেপির যেখানে কম ভোট হয়েছে সেখানেই ৫ দশমিক ৭৫ শতাংশ ভোট হঠাৎ করে বেড়ে গেছে। জাতীয় নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে।

তিনি আরো বলেন, বিজেপিশাসিত রাজ্য গুলো মানুষের ভোট পাল্টে দিয়ে নিজেরাই ভোট দিচ্ছে এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যেন মানুষের মধ্যে না হয়। সেজন্য জাতীয় নির্বাচন কমিশনকে আমরা বলব মানুষের সন্দেহ দূর করুন। বিজেপির কমিশন হয়ে বসে থেকে লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসেবে দেখতে চায় ভারতের জনগণ।

এরপর মুখ্যমন্ত্রী ইন্দো-বাংলা গ্যাস পাইপ লাইনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমি জানি আদানি কোম্পানিকে দিয়ে ইন্দো-বাংলাদেশ গ্যাস পাইপ লাইনের একটা কাজ করানো হচ্ছে। কিন্তু বাংলায় কোথাও সেই কাজটা হচ্ছে না। বাংলায় যদি না হয় অন্য রাজ্যে কিভাবে হয়, এত মিথ্যে কথা কিভাবে বলছেন? বিজেপির কাছে বাংলা দুয়োরাণী কারণ বাংলায় সংখ্যালঘু মানুষজন বেশি থাকে।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories