Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

ভিন ধর্মের মহিলার সঙ্গে বাসযাত্রা! কর্ণাটকে গেরুয়া সন্ত্রাসীদের হাতে ছুরিকাহত যুবক

নিউজ ডেস্ক : গেরুয়া সন্ত্রাস বার বার থাবা বসাচ্ছে সাধারণ মানুষের জীবনে। এখন রাজনৈতিক অঙ্গনের তুলনায় সামাজিক অঙ্গনে এবং মানুষের ব্যক্তিগত জীবনে গেরুয়া সন্ত্রাসের আক্রমণ আরো বেশি। আর এই আক্রমণের ঘটনা অতিরিক্ত সেই সব রাজ্যে যেখানে গেরুয়া শিবির রাজনৈতিক ক্ষমতা দখল করে আছে। এবার তেমনি এক ঘটনা ঘটল কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরে। ভিন্নধর্মী এক পূর্বপরিচিতা মহিলা ক্লাসমেটের সঙ্গে বাস যাত্রাকালে গেরুয়া সন্ত্রাসীদের কবলে পড়লেন এক ২৩ বছরের যুবক। বজরং দলের কর্মীদের হাতে বেধড়ক মারধর এবং ছুরিকাঘাতের শিকার হতে হয় ওই যুবককে। মহিলাটি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও আঘাত করা হয়।

ম্যাঙ্গালোরের পুলিশ কমিশনার শশী কুমার জানিয়েছেন, গতকাল রাত সাড়ে নয়টার সময় এক প্রাইভেট বাসকে রাস্তার মাঝেই থামিয়ে ভিন্নধর্মী এক পূর্বপরিচিতা মহিলা ক্লাসমেটের সঙ্গে ব্যাঙ্গালোর যাওয়া এক যুবককে বাস থেকে টেনে নামান বজরং দলের বেশ কিছু কর্মী। তারপর তাকে বেধরক মারধর করা হয় এবং ছুরিকাহত করা হয়। তিনি এখন একটি হাসপাতালে ভর্তি আছেন। মহিলাটি এবং ওই যুবক বহুদিনের পূর্ব পরিচিত। ব্যাঙ্গালোর শহরের সঙ্গে ওই যুবকের ভালো পরিচয় থাকায় তিনি মহিলাটিকে সাহায্য করার জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছিলেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই বজরং দলের কর্মী বলে জানা গেছে। কিভাবে ওই দুইজন একটি বাসে কোথায় কোন উদ্দেশ্যে যাচ্ছে এ খবর বজরং দলের কাছে পৌঁছাল সে বিষয়টিও খতিয়ে দেখছে বলে জানিয়েছেন শশী কুমার।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories