Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

কাশ্মীরকে পূর্ন রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, মোদি; সর্বদলীয় বৈঠকে স্বায়ত্তশাসনের অধিকার ফেরানোর দাবি

নিউজ ডেস্ক : আজ দিল্লিতে কাশ্মীরের নেতাদের সঙ্গে মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মোদি কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বর্তমানে কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের সব বিধানসভা আসনগুলোর সীমানা নির্ধারণের পর সেখানে বিধানসভা নির্বাচন আয়োজন করা হবে বলে ঘোষনা করেন মোদি। বৈঠকে কাশ্মীরের ক্ষমতার আশপাশে থাকা সব রাজনৈতিক দল অংশ গ্রহণ করে। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স এর তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং তার পুত্র ওমর আবদুল্লাহ, পিডিপি এর আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবী আজাদ, বিজেপির এস রানা, যতীন্দ্র সিং প্রমুখ।

আজকের বৈঠকে কাশ্মীরের মানুষের কাছে ক্ষমতালোভী বলে পরিচিত এই রাজনৈতিক দলের নেতারা কাশ্মীরের স্বায়ত্তশাসনের ব্যাপারে কোনো আলোচনা করেননি বলে জানা গিয়েছে। বৈঠকের পর আজাদ সাংবাদিকদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে মূলত ৫ টি দাবি রেখেছি। রাজ্যের পূর্ন রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া, বিধানসভা নির্বাচন আয়োজন করা, কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা, সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং ভূমি আইনের পরিবর্তনের ব্যাপারে। পিডিপি এর তরফে মেহবুবা মুফতি বলেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যেভাবে কাশ্মীরের স্বায়ত্বশাসন প্রত্যাহার করা হয়েছে তাতে কাশ্মীর বাসীরা অপমানিত বোধ করছে। মোদির সঙ্গে বৈঠকে স্বায়ত্বশাসন ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ উত্থাপন না করার কথা জিজ্ঞেস করায় ওমর আবদুল্লাহ বলেন, আমরা এই প্রসঙ্গ ভুলবো না। আদালতে আমরা লড়াই করবো এর জন্য। তবে এই নেতারা ক্ষমতালোভী বলেই মোদির সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছেন বলে তাদের কাশ্মীরিরা তীব্র সমালোচনা করেছে নেট মাধ্যমে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories