Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মোদির ‘দিদি, ও দিদি’ ডাকে শহরে বাড়ছে ‘ইভটিজিং’,মোদির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বারবার ‘দিদি’ বলে ডাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস এ নিয়ে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েই রেখেছিল। তাদের আগেই সেই পদক্ষেপ করল শহরের একটি নাগরিক সংগঠন। সংগঠনের সদস্য ও সদস্যারা আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, মোদির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা করতে হবে। সেই নালিশে মোদির নাম নিয়ে তাঁরা জানিয়েছেন, মোদি প্রচারে গিয়ে ব্যঙ্গ করে মুখ্যমন্ত্রীকে যেভাবে ‘দিদি, ও দিদি’ বলে ডাকছেন, তা সমাজে প্রভাব ফেলতে শুরু করেছে। ইভটিজিংয়ের শিকার হচ্ছেন মহিলারা। ওই ডাক নকল করে রাস্তাঘাটে মহিলাদের সম্মানহানি করছে কিছু ইভটিজার।

শুধু থানায় অভিযোগই নয়, ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন সংগঠনের মহিলারা। তাঁদের যুক্তি, এই ডাক শ্রদ্ধার নয়। ব্যঙ্গের। অভিযোগ করে জানিয়েছেন, ভোটের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করেছেন মোদি। এ নিয়ে বিক্ষোভও দেখান তাঁরা। কর্মসূচিতে শামিল হন অন্য নাগরিকরাও। বিক্ষোভের পর আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। বক্তৃতার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ‘দিদি, ও দিদি’ বলেছিলেন মোদি। এই ডাক ঘিরে ঝড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

কয়েক সেকেন্ডের ফুটেজ রীতিমতো ভাইরাল ফেসবুক, হোয়াটসঅ্যাপে। উড়ে আসে নেটিজেনদের হাজার হাজার মন্তব্য। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে ডেকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিযোগ তোলা হয়, এই ডাক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ ছাড়া অন্য কিছুই নয়। এতদিন বিষয়টি মন্তব্য, পালটা মন্তব্য ও সোশ্যাল মিডিয়ার মধ্যেই ঘোরাফেরা করছিল। কিন্তু এবার এই ব্যাপারে প্রতিবাদ নেমে এল রাস্তায়। কলকাতারই একটি সংগঠনের সদস্য ও মহিলা সদস্যরা এদিন বিকেলে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে প্রতিবাদ জানান।

অমৃতা মুখোপাধ্যায়, জয় মুখোপাধ্যায়, সুইটি দাস, নেহা হাজরা, দেবদ্যুতি দেব, বাবান সোম ও অন্যদের অভিযোগ, ‘মোদি প্রচারে গিয়ে ব্যঙ্গ করে মুখ্যমন্ত্রীকে ‘দিদি, ও দিদি’ বলে ডেকেছেন। তার প্রভাব পড়ছে সমাজে। ওই ডাক নকল করে কিছু ইভটিজার কলকাতার মহিলাদের সম্মানহানি করছে।’ মহিলাদের দাবি, সেই কারণে মোদির বিরুদ্ধে পুলিশ যেন আইনি ব্যবস্থা নেয়। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories