Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

একশো দিনের কাজে মৃত ব্যক্তির একাউন্টে টাকা,জালিয়াতির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে

মালদাঃ-মরা গাছে জল ঢালার মতো মৃত ব্যক্তির একাউন্টেও কাজের মজুরী। একশো দিনের কাজের সুপারভাইজারের বিরুদ্ধে এমনই অভিযোগ মালদায়। মালদার চাঁচল-১ নং ব্লকের কংগ্রেস পরিচালিত মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা বুথের পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজারের বিরুদ্ধে গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এনেছেন এই চাঞ্চল্যকর অভিযোগ। এই নিয়ে বিডিও ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ অন্যান্যরা।যদি অভিযোগ মানতে নারাজ একশো দিনের কাজের সুপারভাইজার ও পঞ্চায়েত সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে চাঁচল-১ নং ব্লকের মহানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে মরা মহানন্দার হারিয়ান ব্রিজ থেকে ভগবানপুর পর্যন্ত ক্যানেল সংস্কারের কাজ শুরু হয়। এমজিএনআরইজিএস (MGNRIGS) প্রকল্পের ১২ লক্ষ টাকা বরাদ্দে ক্যানেল সংস্কারের কাজ করা হয়। কিন্ত সেই কাজে আর্থিক তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। ভুয়ো মাস্টাররোল দেখিয়ে মৃত ব্যক্তির একাউন্টে টাকা দিয়েছে সুপারভাইজার গণেশ রবিদাস, এমনটাই অভিযোগ। বিষয়টি জানতে চাঁচল -১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বুধা আলী।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories