Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

শিয়ালদহ শাখায় বাতিল করা হল ২৫টিরও বেশি লোকাল ট্রেন

২০২০ সালের আতঙ্ক উস্কে দিয়ে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। গোটা দেশের পাশাপাশি রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এবার করোনার কোপে লোকাল ট্রেন পরিষেবা।

কারণ ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন পূর্ব রেলের চারটি ডিভিশনেরই বেশ কয়েকজন মোটরম্যান, গার্ড ও সামনের সারির বেশ কয়েকজন কর্মী ও রেলের চালকও।
জানা গিয়েছে, এক দিনে শিয়ালদহ ডিভিশনের ১৪ জন গার্ড করোনা আক্রান্ত হন। তার জেরে পরিষেবা ব্যাহত হয় লোকাল ট্রেনের।

আর এবার, কড়া পদক্ষেপ গ্রহণ করল পূর্ব রেল। শিয়ালদহ শাখায় বাতিল করা হল ২৫টিরও বেশি লোকাল ট্রেন। দূরপাল্লার ট্রেনের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এর আগে রবিবারও শিয়ালদহ ডিভিশনের ১৮ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়।

তবে এর পাশাপাশি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, তারা এই কঠিন পরিস্থিতির মধ্যেও পরিষেবা যথাযথ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিটি স্টেশন ও প্ল্যাটফর্মে যাত্রীরা যাতে যথাযথ করোনা বিধি মেনে চলেন, তার জন্য যাত্রী ও রেলকর্মী উভয়ের উদ্দেশেই ঘোষণা চলছে বলেও জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories