Wednesday, October 21, 2026
27 C
Kolkata

কাবুলে প্রায় এক মাস ধরে নিখোঁজ মহিলা কমেডিয়ান নাদিমা

এনবিটিভি ডেস্কঃ  নাদিমা একজন আফগান মহিলা কৌতুক অভিনেত্রী। একজন আত্মীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, নাদিমা ২৫ দিন আগে কাবুল থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

কাবুলে নাদিমা পাটিঙ্গারা কাকাই নামেও পরিচিত। একজন বিখ্যাত কৌতুক অভিনেতা যিনি আফগানদের কাছে সুপরিচিত। তিনি মজার ভিডিও তৈরি করেন। ভিডিও গুলি টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করেন থাকেন।

ওই আত্মীয় রবিবার টোলো নিউজকে জানান যে, তিনি তার অফিস থেকে নিখোঁজ হয়েছিলেন এবং তারপর থেকে তার সম্পর্কে কোনও তথ্য মিলছে না। যদিও নিখোঁজের বিষয়ে তালেবান সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

https://twitter.com/HabibKhanT/status/1500740308673380358

এদিকে শুক্রবার নিখোঁজ হওয়া আফগান অধ্যাপক সাইয়েদ বাকির মহসিনীর পরিবারের একজন সদস্য টোলো নিউজকে বলেছেন যে রবিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এই দুই হাই-প্রোফাইল ব্যক্তিত্বের অন্তর্ধান সামাজিক মিডিয়াতে আন্তর্জাতিক সংস্থাগুলির পাশাপাশি আফগানদের ব্যাপক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিল।

আন্তর্জাতিক মানবাধিকার অ্যামনেস্টি সদস্য সামিরা হামিদি রবিবার একটি টুইট বার্তায় বলেন, “তালেবান সরকার সমালোচক, সাংবাদিক ও কর্মীদের গুম এবং আটক করা অব্যাহত রয়েছে। সৈয়দ বাকির মোহসিনি এবং নাদিমাকে তালেবানরা ধরে নিয়ে গেছে এবং তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। তালেবানরা স্বৈরশাসক ও দমনকারীদের একটি দল যাদের কখনই স্বীকৃত এবং সমর্থন করা উচিত নয়।

একজন রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ জাভেদ সিজাদি বলেন,  “রাজনৈতিক, সুশীল সমাজকে ও গণমাধ্যম কর্মীদের আটক আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকারের লঙ্ঘন। যেকোন আটক আইনী ব্যবস্থার উপর ভিত্তি করে হওয়া উচিত।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories