Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

নজরুল-ভূপেনের বাংলা-অসম মৈত্রীর বই প্রকাশের চাঁদের হাট গৌহাটিতে

এনবিটিভি ডেস্কঃ  সারা দেশে যখন বিভাজনের উচ্চকিত হুঙ্কার, তখন মৈত্রীর বার্তা উচ্চারিত হল গৌহাটির প্রেস ক্লাবে। বাংলা-অসমের মাঝে বন্ধুত্ব বৃদ্ধির লক্ষ্যে ১১ ডিসেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হল দুটি ঐতিহাসিক গ্রন্থ। 

কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের এবং অসমের নর্থ লখিমপুর কলেজের যৌথ উদ্যোগে প্রকাশিত হল ড. রেজাউল করিমের গ্রন্থ “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম: সৃষ্টি আরু স্রষ্টা।” এই গ্রন্থটির  কাজী নজরুল ইসলামের সাহিত্যের অসমীয়া অনুবাদ। বিদ্রোহী কবির ৩২ টি কবিতা, ৩ টি গল্প, ৫ টি প্রবন্ধের অনুবাদসহ রয়েছে কবির জীবনী। প্রখ্যাত কবি নবকান্ত বড়য়ার পরে এটিই অসমীয়া ভাষায় বিদ্রোহী কবির দ্বিতীয় অনুবাদ গ্রন্থ। গ্রন্থটির উন্মোচন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী ময়ূর বরা।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম: সৃষ্টি আরু স্রষ্টা।

    নর্থ লোখিম পুর কলেজের ড. অরবিন্দ রাজখোয়া টেলিফোনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “সেন্ট পলস্ কলেজের সঙ্গে আমাদের মৈত্রী-চুক্তি কেবল কাগুজে বিষয় নয়, গবেষণার ক্ষেত্রে আমাদের কর্মধারা বাস্তবায়িত  হচ্ছে– এই দুটি গ্রন্থ তারই নমুনা।”

   উদার আকাশ পত্রিকার  সম্পাদক ফারুক আহমেদ বলেন, “নজরুল ইসলামকে অসমে পরিচিত করানোর জন্য রেজাউল করিমকে ধন্যবাদ জানাই। ভূপেন হাজরিকা আমাদের প্রাণের মানুষ। উদার আকাশ প্রত্রিকায় আমরা ভূপেন হাজরিকার সম্বর্ধনা মূলক প্রবন্ধ প্রকাশ করেছিলাম।”

এরই সঙ্গে প্রকাশিত হল ড. শেখ মকবুল ইসলামের লেখা বাংলা গ্রন্থ “ভূপেন হাজরিকা: বিশ্বসংস্কৃতির কণ্ঠস্বর।” গবেষণা মূলক এই গ্রন্থে ড. ইসলাম ভূপেন হাজরিকা ও বাংলার আবেগ সম্পর্কের কথা বলেছেন। এরই পাশাপাশি বাংলা গানে ভূপেন হাজরিকার স্থান নির্ণয় করেছেন। এই গ্রন্থের উন্মোচন করেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক দিলীপ বরা। উক্ত অনুষ্ঠানে ‘উদ্বোধনী ভাষণ’ প্রদান করেন কলকাতার সেন্ট পলস্ কলেজের বাংলা বিভাগের প্রধান ড. শেখ মকবুল ইসলাম। 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম: সৃষ্টি আরু স্রষ্টা।

  এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল মান্নান, রণজিৎ সূত্রধর, দিলীপ চন্দন, অঞ্জনাভ চলিহা, শেখ আব্দুর রহিম, মেহেদী আলম বরা, খন্দকার ইমরান হুসেন, পুলিন কলিতা, রিপুঞ্জয় গাগৈ , ড. বিজয় চৌধুরী, বিজয় গাগৈ, দন্ডেশ্বর ডেকা, সাহাজাহান  তালুকদার, হেমন্ত শইকিয়া, ড. পৈনুরুদ্দিন আহমদ,  ইন্দ্রজিৎ দত্ত, জমসের আলি, অপূর্ব শর্মা, বিভা দাস, বীণা দেবী, প্রাণামী গোস্বামী, বিপুল শর্মা, সমদ্দর হুসেন, শুলাম জাফর, আতাউর রহমান প্রমুখ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories