Saturday, September 5, 2026
28 C
Kolkata

আদালতের নির্দেশে ৩১ দিন পর খুলল উত্তরপ্রদেশের মাদ্রাসা, প্রশ্নের মুখে যোগী প্রশাসনের ভূমিকা

উত্তরপ্রদেশে শ্রাবস্তির জামুনাহার বঙ্গাই বাজার এলাকার আনোয়ারুল উলূম মাদ্রাসা যোগী প্রশাসনের নির্দেশে দীর্ঘ ৩১ দিন বন্ধ থাকার পর আবারও ছাত্রদের জন্য খুলেছে। গত ২৭শে এপ্রিল এই মাদ্রাসাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়, অভিযোগ ছিল সঠিক আইনী কাগজপত্র ছাড়াই এই মাদ্রাসাটি বেআইনি ভাবে চালানো হচ্ছিল।

কিন্তু মাদ্রাসার পরিচালক মোহাম্মদ কাসিম জানিয়েছেন, ১৯৭৪ সালেই এই মাদ্রাসাটি স্থায়ী স্বীকৃতি পেয়েছে, যার প্রমাণও তার কাছে রয়েছে। পরে তিনি এলাহাবাদ হাই কোর্টে একটি মামলা দায়ের করেন। ১৪ই মে আদালত প্রশাসনকে মাদ্রাসা খুলে দেওয়ার নির্দেশ দেয়। তবে মহম্মদ কাসিম সেই আদেশ হাতে পান ১৭ই মে, আর ২৮শে মে প্রশাসনের উপস্থিতিতে মাদ্রাসাটি পুনরায় খোলা হয়।

এই ঘটনার সময়িক সুরাহা মিললেও, উত্তরপ্রদেশে জুড়ে মাদ্রাসা বন্ধের প্রবণতা ও প্রচেষ্টা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। শ্রাবস্তিতেই ২৯৭টির মধ্যে স্বীকৃত মাদ্রাসা মাত্র ১০৫টি। বাকি যেগুলোর স্বীকৃতি নেই বলে জানা গিয়েছে তার মধ্যে ৬৮টি ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে।

স্থানীয় ধর্মীয় নেতা মাওলানা আব্দুর রহমান জানান , “এই মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানায় রেখে করা হচ্ছে। ”

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories