Wednesday, October 21, 2026
25 C
Kolkata

সর্বদলীয় বৈঠকে ডাকা হয়নি নওশাদ সিদ্দিকীকে

সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে সর্বদল ও বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক ডেকেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে আইএসএফ নেতা ভাঙর বিধানসভার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে ডাকা হয়নি। যদিও নির্দল বিধায়ককে সর্বদল বৈঠকে ডাকা হয়েছিল। তাই বিষয়টি নিয়ে নওশাদ সিদ্দিকী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু বিতর্ক উঠেছে, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা পার্থ চট্টোপাধ্যায়ের এক মন্তব্যকে ঘিরে। সর্বদল বৈঠকে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ককে না নিয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রশ্নের উত্তরে পার্থবাবু বলেন, ‘উনি কোনও দল নাকি? দল হলে তবে না সর্বদল বৈঠকে আসবেন!’ এছাড়া, কটাক্ষের সুরে বলেন, ‘তাঁর যদি এতই বৈঠকে যোগদানের ইচ্ছা থাকে, তাহলে এই বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলব।’

পার্থবাবু এদিন সাফ বুঝিয়ে দেন, তাদের কাছে সংযুক্ত মোর্চার বিধায়কের কোনও মূল্য নেই।

তবে, সর্বদলীয় বৈঠকে ডাক না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। এ ব্যাপারে নওশাদ জানান, ‘সর্বদলীয় বৈঠকে আমাকে অফিসিয়ালি কল বা মেইল করা হয়নি। সেইজন্য আমি সর্বদলীয় বৈঠকে উপস্থিত হইনি। আমাকে না ডাকার কারণ জানতে মাননীয় স্পিকারের কাছে মেইল করছি ।

সর্বদলীয় বৈঠকে না ডাকা নিয়ে নওশাদ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। নওশাদ এ ব্যাপারে ’আপনজন’কে বলেন, ‘জনমানসে একটা প্রশ্ন ঘোরে যে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা সেটিং আছে। সেক্ষেত্রে সর্বদলীয় বৈঠকে না ডাকা নিয়ে প্রশ্ন তুলছে ওই কথার উপরে।’

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories