Tuesday, March 10, 2026
24.5 C
Kolkata

ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সেরা ফুটবলার মেহতাব হোসেন যোগদান করলেন বিজেপিতে

এনবিটিভি ডেস্ক: একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসে বিজেপিতে যোগদান করলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সেরা মিড ফিল্ডার মেহতাব হোসেন।

মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন বাংলার ফুটবল জগতের অতি পরিচিত মুখ মেহতাব হোসেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁকে স্বাগত জানিয়েছেন।

মেহতাব হোসেনের রাজনীতিতে আসার গুজব নতুন নয়। মোহনবাগানে যোগ দেওয়ার সময় ময়দানে রটে গিয়েছিল মোহনবাগানের ফুটবল সচিব বাবুন  বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিতে পারেন মেহতাব। এবার সেইসব গুজবকে ময়দানের বাইরে ক্লিয়ার করেই বিজেপিতে যোগ দিলেন মেহতাব হোসেন।

কিন্তু লড়াকু মানসিকতার মেহতাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলের হয়েই বহু ম্যাচ জেতানোর নায়ক হলেও,  রাজনীতি থেকে বরাবরই তাঁকে শতহস্ত দূরে থাকতে দেখা গিয়েছে। তিনি বহুবার সুযোগ থাকার পরেও যোগ দেননি রাজনীতিতে। বরাবরই ঘৃণা করতেন রাজনীতিকে। কিন্তু এবার একেবারেই উল্টোপথে পাড়ি দিলেন মেহতাব হোসেন।

তবে  বিজেপির সদস্য সমর্থকেরা মেহতাবের মতো লড়াকু  প্রাক্তন ফুটবলারকে দলে পেয়ে বেশ খুশি । তাঁরা আশা করছেন বিজেপির হয়েও মেহতাব ফুটবলের মতোই  রাজনীতির  কঠিন লড়াই  একক দক্ষতায়  লড়ে জিতে নেবেন।

বিজেপিতে যোগ দিয়ে তাঁর মন্তব্য, বিজেপি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। যদি বিজেপি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল না হতো তাহলে আমি মুসলিম আমাকে তারা দলে নিত না!

যদিও, দীর্ঘদিন ধরে মেহতাবের ইচ্ছা ছিল মানুষের জন্য কাজ করার। কিন্তু প্লাটফর্ম খুঁজে পাচ্ছিলেন না। তাই আমি বিজেপিতে যোগদান করেছি। এবং আমার খুব ভালো লাগছে। আপাতত বারুইপুরে থেকেই সমাজের উদ্দেশ্যে কিছু করতে চাই।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories