Friday, July 24, 2026
26.7 C
Kolkata

ফের ধর্মীয় সুড়সুড়ি! বকরি ইদে পশুহত্যার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের

এনবিটিভি ডেস্ক: বকরি ইদে পশুহত্যার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এক সপ্তাহ পরই বকরি ইদ। তার আগে এই মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের হয়েছে। ২০০৮-এ প্রথমবার মামলা দায়ের হয়। সেইসময় হাইকোর্ট নির্দেশ দেয় যে পশুহত্যার জন্য যে নিয়মাবলী আছে, তা মানতে হবে। স্লটার হাউজে পশুগুলিকে নিয়ে যাওয়ার আগে সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে।
এরপর দীর্ঘ ১১ বছর পর ২০১৯- ফের একটি মামলা দায়ের হয় হাইকোর্টে। সেখানে বলা হয় যে, পশুহত্যার নিয়ম কিছুই মানা হচ্ছে না। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারকে সব নিয়ম মেনে চলার নির্দেশ দেয়।

সেইসময় সরকার আদালতে বলে যে, পরিকাঠামোর অভাব রয়েছে। পরিকাঠামো যথাযথ নেই। সময় লাগবে। এবার এখন নতুন করে আবার মামলা দায়ের হল। এই মামলা দায়ের করে জানতে চাওয়া হয়েছে, কী কী নিয়ম এখনও পর্যন্ত মানা হয়েছে।

অভিযোগ, এখনও পর্যন্ত কোনও নিয়মই কিছু মানা হয়নি। এক সপ্তাহ পরই বকরি ইদ। তার আগে রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানাতে চাওয়া হয়েছে মামলায়। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories