Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

কেজরিওয়াল গ্রেফতারের প্রতিবাদে নির্বাচন কমিশনে বিরোধীরা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ  ইন্ডিয়া জোটের নেতারা।

শুক্রবার বিকেলে বিরোধী জোটের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এক স্মারকলিপি পেশ করেন।

এ সময় তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার অপব্যবহার করার অভিযোগ করেন। এই পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় বলে জানান তারা।

প্রতিনিধিদলে ছিলেন কংগ্রেসের কে সি বেনুগোপাল ও অভিষেক মনু সিংভি, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ ব্রায়েন ও নাদিমুল হক, সিপিএমের সীতারাম ইয়েচুরি, আম আদমি পার্টির সন্দীপ পাঠক ও পঙ্কজ গুপ্ত, এনসিপির (শারদ পাওয়ার) জিতেন্দ্র আওহাদ, এসপির জাভেদ আরি ও ডিএমকের পি উইলসন।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর অভিষেক মনু বলেন, কেজরিওয়ালকে গ্রেপ্তার কোনো বিশেষ ব্যক্তি বা দলের বিষয় নয়। এটা সংবিধানের প্রশ্ন। স্বাধীন ভারতের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। সেটাও করা হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণার পর।

স্মারকলিপিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংস্থাগুলো যা করছে, তা সম্পূর্ণভাবে কমিশন নির্দেশিত আদর্শ আচরণবিধির পরিপন্থী।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories