Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

পঞ্চায়েত ভোটের আগে মোথাবাড়ি তে দলে দলে ঘাশফুলে যোগদান বিরোধী দলনেতাদের

গোলাম হাবিব,এনবিটিভি ডেস্কঃ এই বার পৌর ভোটে ঝড় তুলেছে শাসক দল ,বিরোধিরা তেমন করে কোন ছাপ ফেলতে পারেনি।আর এই পঞ্চায়েত ভোটে ফের জয় বজায় রাখতে বিরধিদের দলে টানতে ব্যস্ত ঘাস্ফুল বাহিনিরা।আর এবার জাতীয় কংগ্রেস ও বিজেপির কোল খালি করে আগামী পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ঘাসফুলের হাত শক্ত করতে , কংগ্রেস এবং বিজেপি’র স্থানীয় দুই নেতার নেতৃত্বে প্রায় ৫০০ জন কর্মী তৃণমূলে যোগদান করলেন ।রবিবার রাতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়,মোথাবাড়ি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত পঞ্চনন্দপুর ২ গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মেঘুটোলা স্ট্যান্ডে।

মঞ্চে ঘটা করে এই যোগ দান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিরোধী দল থেকে আসা কংগ্রেস এবং বিজেপি নেতা কর্মীদের হাতে তৃণমূলের ঝাণ্ডা তুলে স্বাগত জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন।স্থানীয় তৃণমুল সূত্রে জানা গিয়েছে, এদিন পঞ্চানন্দপুর ২ অঞ্চল কংগ্রেস সভাপতি প্রদীপ ঘোষের নেতৃত্বে প্রায় ৪০০ দলীয়কর্মী তৃণমূলে যোগদান করেন । পাশাপাশি স্থানীয় বিজেপির অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি চৈতন্য মণ্ডলের নেতৃত্বে প্রায় ১০০ জন দলীয় কর্মী তৃণমূল যোগদান করেন ।

রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান ,মানুষ এতদিনে বুঝে গেছে সত্যি কারের উন্নয়ন পেতে মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে হবে,এবং মানুষ বিজেপির প্রতি আস্থা হারিয়েছে , বিজেপি প্রতিশ্রুতি দিয়ে কাজ করেনা ।তাই মানুষ আজ দলে দলে তৃণমূলে যোগদান করছে’’। আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে দলীয় কাজের ক্ষেত্রে সংগঠন আরো শক্তি বৃদ্ধি করবে বলে জানান তিনি।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories