Tuesday, June 16, 2026
29.2 C
Kolkata

ওভারব্রিজের দাবিতে বার্ণপুরে রেলগেট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

এনবিটিভি ডেস্ক, আসানসোল,৪ সেপ্টেম্বর: রেললাইন ডাবল হলে এলাকার বাসিন্দাদের যাতায়াতে অনেক অসুবিধা হবে। রেল সহ প্রশাসনের আধিকারিকদের কাছে এই ব্যাপারে দরবার করে এখনো পর্যন্ত কিছু হয়নি। তাই শেষ পর্যন্ত দাবি আদায় করতে শুক্রবার আসানসোলের বার্ণপুরে কালাঝড়িয়া সংলগ্ন রেলগেটের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। তাদের মধ্যে বেশ কিছু মহিলাও ছিলেন। আন্দোলনকারীদের তরফে আশীষ বাউরি ও শিবপ্রসাদ বলেন, ২০১৮ সাল থেকে আমরা দাবি করে আসছি যে এই রাস্তায় একটা ফ্লাইওভার বা ওভারব্রিজ করা হোক। কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। ডাবল লাইন হলে আরো সমস্যা বাড়বে। আমরা দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএমকে চিঠি দিয়েছি। তার সঙ্গে দেখাও করেছি। একইভাবে আমরা আমাদের দাবি জেলাশাসক, বিধায়ক ও মেয়রসহ সবাইকে দিয়েছি। কিন্তু কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো। আমাদের দাবি পূরণ না হলে, আমরা কাজ করতে দেবোনা। আর আরো বৃহত্তর আন্দোলন করবো। পরে পুলিশ হস্তক্ষেপে অবরোধ উঠে। রেলের তরফে বলা হয়েছে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories