Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

এবার উত্তরাখণ্ড বিজেপির সমালোচনা করলে মিলবে না পাসপোর্ট,গনতন্ত্রের হত্যালীলা অব্যাহত বিজেপি শাসিত রাজ্য গুলোতে

নিউজ ডেস্ক : ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতবর্ষে কেন্দ্রীয় স্তর থেকে এবং রাজ্য সরকারের স্তর থেকে নানা পর্যায়ে গণতন্ত্রের মৌলিক অধিকারগুলো খর্ব করায় অগ্রগামী ছিল ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি। কখনো বৈষম্যমূলক নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে তার বিরুদ্ধে প্রতিবাদ কারীদের উপর পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সাহায্যে নজিরবিহীন ভাবে বল প্রয়োগ। আবার কখনো কাশ্মীরে সংবিধানে স্বীকৃত সমস্ত মৌলিক অধিকারগুলো ছিনিয়ে নেওয়া। এছাড়াও গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলিকে সেই সমস্ত বিরোধী দলীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে ব্যবহার করা যারা সরকারবিরোধী এবং বিজেপি বিরোধী অবস্থান গ্রহণ করে।

এবার গণতন্ত্রের ধ্বংসলীলায় উত্তরাখণ্ড রাজ্যের গেরুয়া শিবির আরো এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল। সে রাজ্যে এবার থেকে বিজেপির এবং বিজেপি শাসিত সরকারের কোনো নেতা, নেত্রী বা নীতি-কর্মসূচির বিরুদ্ধে মন্তব্য করলে তাদের পাসপোর্ট দেবে না সরকার। কিছুদিন আগে বিহারে বিজেপির গঠিত জোট সরকার ঘোষণা করে, বর্তমানে সারা ভারতজুড়ে চলমান কৃষক আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের সরকারি চাকরি মিলবে না। তার আগে বেহারের বিজেপির জোট সরকার এমন নিয়ম জারি করেছে যাতে বলা হয়, সরকারের কোনো পদক্ষেপ বা নীতির সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মন্তব্য করলে সেটি দণ্ডনীয় অপরাধের শামিল বলে গণ্য করা হবে।

এর আগে এমন ঘটনা বিজেপি শাসিত রাজ্যে আরো দেখা গিয়েছে। বৈষম্যমূলক নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের গ্রেফতার করে অনির্দিষ্টকালের জন্য তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ নানা গুরুতর অপরাধের মিথ্যা অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যোগীর উত্তরপ্রদেশ পুলিশ। এমনকি যে সমস্ত প্রতিবাদকারী নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছিলেন তাদের বাড়িঘর ধ্বংস করে দেয়া হয় পুলিশের তরফে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় কট্টর হিন্দুত্ববাদী সরকারের তরফে। গণতন্ত্রের ধ্বংসলীলায় বিজেপির এই সক্রিয় অবদান এর ব্যাপারে সোচ্চার হয়েছেন ভারতের আপামর বুদ্ধিজীবি মহল। এ ব্যাপারে টুইট করেছেন প্রখ্যাত আইনজীবী প্রশান্ত কিশোর।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories