Sunday, March 8, 2026
24.5 C
Kolkata

বিজেপি নেই ক্ষমতায়, রাজস্থানে গ্রেফতার গো-সন্ত্রাসী, জড়িত ছিলেন আলওয়ারে রাকবার খানের হত্যায়

নিউজ ডেস্ক : বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রায়শই দেখা যায় গো সন্ত্রাসীদের তাণ্ডব। নির্দ্ধিধায় পুলিশের সামনেই হত্যা করা হয় নিরীহ মুসলিমদের। কিন্তু বিজেপি নেতা মন্ত্রীদের সহায়তায় আইনের হাত থেকে রেহাই পেয়ে যান এই সব গো রক্ষক বাহিনীর পান্ডারা। এমন ভাবেই রাজস্থানের আলোয়ারে এতদিন বিজেপির সহায়তায় রাকবার খানকে পিটিয়ে হত্যা করেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আসছিলেন গো সন্ত্রাসী এবং আলওরের স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদ নেতা নাভাল কিশোর শর্মা। গত ১৭ ই জুন তাকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে রকবারের পরিবার।

২০১৮ সালের জুলাই মাসে হরিয়ানায় নিজেদের গ্রামে নিজের সঙ্গী আসলামের সঙ্গে কিছু গরু নিয়ে যাওয়ার সময় রাজস্থানের রামগড় থানা এলাকার আলওয়ার অঞ্চলে গতক্ষকদের দ্বারা আক্রান্ত হন। আসলাম প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হলেও গো সন্ত্রাসীদের নির্মম গণপিটুনিতে মৃত্যুবরণ করেন রাকবার। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত উত্তাল হলেও মোদি সরকার চেপে দেওয়ার চেষ্টা করে। পরিবারের তরফ থেকে বার বার নভাল কিশোরকে ওই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে বলা হলেও পুলিশ তা পাত্তা দেয়নি। পুলিশ তাকে বাদ দিয়ে আরো ৩ গো রক্ষ্ককে গ্রেফতার করে। তবে তার ব্যাপারে পুলিশের যুক্তি ছিল, শর্মা পুলিশকে সাহায্য করেছিলেন ঘটনায়। কিন্তু রাকবারের পরিবার আদালতের বিরুদ্ধে গো সন্ত্রাসীদের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ করেন।

তবে এত দিন পর পুলিশ শর্মাকে গ্রেফতার করায় খুশি তার চাচাতো ভাই হারুন। তিনি জানান, আমরা বার বার ন্যায় বিচারের দাবি করেছি যা আমরা পাইনি। তবে একেবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। আশাকরি তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পুলিশ সুপারিনটেনডেন্ট তেজস্বনি গৌতম জানান, পুলিশ শর্মাকে গত ১৭ ই জুন গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ফোন কল রেকর্ডিং সহ সব প্রমাণ একত্রিত করা হচ্ছে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories