Sunday, March 8, 2026
31.2 C
Kolkata

পঞ্চায়েত নির্বাচন: থামছেনা হিংসা ও সন্ত্রাস; একাধিক জায়গায় রণক্ষেত্রের চেহারা

এনবিটিভি, ওয়েব ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর পুনঃনির্বাচনের পর্বে গেলেও থামছেনা হিংসা ও সন্ত্রাস। একাধিক জায়গা থেকে উঠে আসছে রণক্ষেত্রের চিত্র।

এগরায় তৃণমূলের বিরুদ্ধে স্ট্রংরুম দখলের অভিযোগ। তার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিজেপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে বালিঘাই হাইস্কুল চত্বরে। বেশ কয়েকজন ঊর্দিধারী অল্পবিস্তর জখম হন।

এদিকে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার বিভিন্ন প্রান্ত। পুনর্নির্বাচনের দিন পাট খেত থেকে উদ্ধার নিখোঁজ বিজেপি কর্মীর দেহ ও প্রাণ গেল রাজনৈতিক হিংসায় এক জখম সিপিএম প্রার্থীর শ্বশুরের।

অন্যদিকে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর-সহ তমলুকের নাইকুড়ি ব্লক এলাকায় দফায়-দফায় পথ অবরোধ ও বিক্ষোভ। সামাল দিতে লাঠি চালায় পুলিশ। বেশ কয়েকজনকে আটক হয়েছে। এদিকে বিজেপি কর্মী-সমর্থকদের মারে গুরুতর জখম হয়েছেন তমলুক শহর তৃণমূলের সভাপতি। তাঁর বাইকও জ্বালিয়েও দেওয়া হয়েছে।

এদিকে রবিবার রাতে মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারুল শেখ নামে এক তৃণমুল কর্মীর। খড়গ্রামে আক্রান্ত হয়েছে পুলিশ। আবার নদিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন এক সিপিএম কর্মী।

Hot this week

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

Topics

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

Related Articles

Popular Categories