Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

মায়ের মৃত্যুতে পাশে ছিল দিদি, খোঁজ নেয়নি বিজেপি,বললেন তৃণমূলে ফিরতে আকুল প্রবীর ঘোষাল

নিউজ ডেস্ক : ভোটের আগে তৃণমূল ত্যাগ করা নেতাদের বেশিরভাগ বিজেপিতে গিয়ে পাননি প্রত্যাশিত সম্মান, মর্যাদা বা গুরুত্ব। তাই আবার তারা ফিরতে চাইছেন তাদের পূর্ব ঠিকানায়। সেও নেতাদের মধ্যে এক জন প্রবীর ঘোষাল। বিজেপি নেতাদের উপর ক্ষুব্ধ তিনি। সম্প্রতি মারা যান প্রবীর বাবুর মা। আর এহেন শোকের পরিবেশে তাঁর পাশে দাঁড়াতে দেখা যায়নি বিজেপি নেতাদের। ফোনেও খোঁজ নেয়নি বিজেপির রাজ্য সভাপতি। এ প্রসঙ্গে প্রবীর ঘোষাল বলেন, ‘‌সম্প্রতি মা মারা যায় আমার। আর এই খবর পেয়েই আমায় ফোন করে সমবেদনা জানান দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশে থাকার বার্তাও দেন দিদি। শরীর স্বাস্থ্যের খোঁজও নেন দিদি।’‌

পাশাপাশি প্রবীর ঘোষাল আরও জানান, মাতৃবিয়োগের খবর শুনেই আমায় ফোন করে সমবেদনা জানান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। উত্তরপাড়ার বর্তমান বিধায়ক কাঞ্চন মল্লিকও আমায় ফোন করে খোঁজ নেন। হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদবের সঙ্গেও আমার কথা হয়েছে। দিলীপ আমায় ফোন করেছিল। আর রাজীব ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী আমায় বহুবার ফোন করে কথা বলেন। কিন্তু বাকি রাজ্যস্তরের বিজেপির কেউ আমায় ফোন করেনি। তাহলে কী এবার বিজেপি ছাড়তে চলেছেন প্রবীর ঘোষাল এ প্রশ্নের উত্তরে প্রবীর বাবু বলেন, ‘‌এখনও এসব কিছু ভাবিনি। তবে তৃণমূল নেতৃত্বের কাছে আমি আজ কৃতজ্ঞ। যেভাবে আমার পাশে থাকলেন তা মনে থাকবে।’‌

প্রবীর বাবুর কথা শুনে রাজনৈতিক মহল বলছে তাঁর তৃণমূলে ফেরা এখন সময়ের অপেক্ষা। যেভাবে কল্যাণ ব্যানার্জি, দিলীপ যাদবের সঙ্গে প্রবীর ঘোষালের সখ্যতা বেড়েছে তা থেকে পরিষ্কার যে শুধু প্রবীর ঘোষাল নয় রাজীব ব্যানার্জি, মুকুল পুত্র শুভ্রাংশু রায় তৃণমূলে ফেরার পথ প্রশস্ত করতেই ব্যস্ত এখন। উল্লেখ্য প্রবীর বাবুকে ভোটে দাঁড়িয়ে বিজেপির টিকিট তৃণমূল প্রার্থীদের কাছে হেরে গিয়ে তাকে আর বিজেপির মিটিংয়ে আর দেখা যায়নি। শুধু প্রবীর ঘোষাল না প্রবীর বিজেপির আশপাশে দেখা যায়নি রাজীব ব্যানার্জিদের মতো নেতাদের ও। বিজেপি থেকে একাধিক নেতাও দলবদল করে তৃণমূলে ফিরতে চান মনে করছে ওয়াকিবহল মহল। কিন্তু তৃণমূল নেতৃত্ব এখনই তাদেরকে দলে নেবে না বলে জানিয়ে দিয়েছে। তাই সবাই বিজেপির ওপর অসন্তুষ্টি জাহির করেই চুপ আছে। তৃণমূলের দরজা খোলা দেখলেই বহু বিজেপি নেতা হুড়মুড়িয়ে ঢুকবেন ঘাসফুল শিবিরে, মত রাজনৈতিক মহলের।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories