Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, লাগামছাড়া মৃল্যবৃদ্ধি জ্বালানির  

স্বস্তি নেই দেশবাসীর। দিনের পর দিন দাম বেড়েই চলেছে জ্বালানির। দাম বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে এদিন আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম।

দু-একদিন পর পর দাম বেড়েই চলেছে পেট্রোপণ্যের। করোনার আবহে দেশবাসীর কাছে নতুন চ্যালেঞ্জ জ্বালানির এই বর্ধিত দামের সঙ্গে মানিয়ে নেওয়া। যেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন দেশবাসী। জ্বালানির দাম বাড়ায় প্রবল চাপ বাজার অর্থনীতিতে। সব জিনিসের আগুন দাম। পরিস্থিতির পাল্লা দিতে গিয়ে চাপ বাড়ছে আম জনতার স্নায়ুর উপরেও।

ডিজেল ভিত্তিক পরিবহণই অর্থনীতির ভিত । পণ্য পরিবহণ, যাত্রী পরিবহণে মূল ভরসা ডিজেল। দেশে ডিজেলের দাম বাড়ায় প্রবল চাপে বাজার অর্থনীতি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া । সমস্যা সুরাহার কোনও দিশাই এদিকে নেই।

আজ, বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের দাম আবারও বেড়েছে। দিল্লিতে ২৬ পয়সা দাম বাড়ার পর পেট্রোলের দাম হয়েছে ৯৭.৮২ টাকা প্রতি লিটার। অন্যদিকে ৭ পয়সা দাম বেড়ে ডিজেলের দাম হয়েছে ৮৮.৩৬ টাকা প্রতি লিটার ।

গত এক মাসে পেট্রোলের দাম বেড়েছে ৭.৩৮ টাকা এবং ডিজেল ৭.৫৯ টাকা প্রতি লিটার ।

২০২১-এ বিশ্ব অর্থনীতি কোভিডের ক্ষত সারিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। সেই সঙ্গে ক্রুড অয়েলেরও দাম বাড়ছে। ব্রেন্ট ক্রুড বেড়েছে ৩৭.১%, ব্যারেল পিছু ৫১.৮ ডলার থেকে বেড়ে ৭৫ ডলার পৌঁছেছে। যদিও বর্তমানে পেট্রোলের যা দাম, তা ২০১৪ অর্থবর্ষের পেট্রোলের দামের চেয়েও বেশি, যখন ভারতে অশোধিত তেলের গড় দাম ছিল ব্যারেলে ১০৫. ৫ ডলার। আর ২০১৩-র জুন মাসে ভারতে ক্রুড অয়েল বাস্কেটের গড় দাম ছিল ব্যারেল পিছু ১০১ ডলার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories