Friday, March 6, 2026
22.2 C
Kolkata

অরুণাচল খ্রিস্টান ফোরামের প্রতিবাদ, বিরোধী ধর্মান্তকরণ আইনের বিরুদ্ধে

ভারতের অরুণাচল প্রদেশে ভারতীয় খ্রিস্টানরা একত্রিত হয়ে রাজ্যের ধর্মান্তর বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বর্তমানে, ধর্মান্তর প্রতিরোধের জন্য সরকার ১৯৭৮ সালের ধর্মীয় স্বাধীনতা আইনের বিধি তৈরির কাজ শুরু করেছে, যা হাইকোর্টের নির্দেশে চলছে। এই নতুন আইন প্রণয়ন হলে, রাজ্যে ধর্মান্তরকরণ নিষিদ্ধ হয়ে যাবে। এই আইনটি মার্চ মাসের শেষ নাগাদ কার্যকর হওয়ার কথা, এবং এটি অরুণাচল প্রদেশ স্বাধীন ধর্মের অধিকার আইন নামে পরিচিত। বর্তমানে ভারতের ১১টি রাজ্যে ‘ধর্মান্তর বিরোধী’ আইন রয়েছে। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন অরুণাচল প্রদেশ খ্রিস্টান ফোরাম  নামক একটি সংগঠন। তাদের দাবি, এই আইন ধর্মীয় স্বাধীনতা হরণ করে।  তাই, রাজ্যের বিভিন্ন জায়গায় এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন চলছে। হাজার হাজার খ্রিস্টান মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছেন এবং দাবি করছেন, অরুণাচল প্রদেশকে খ্রিস্টান রাজ্য হিসেবে ঘোষণা করা উচিত। অরুণাচল প্রদেশ খ্রিস্টান ফোরামের সভাপতি তাহর মিরি বলেন, “অন্যান্য উপজাতীয় ধর্মগুলো রক্ষা করা হয়েছে, কিন্তু খ্রিস্টধর্মকে নয়। আমরা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হলেও আমাদের প্রথাগুলো একই রকম বজায় রেখেছি।”

এদিকে, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ মঙ্গলবার তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন, “খ্রিস্টান ফোরাম নামে একটি সংস্থা অরুণাচল প্রদেশকে স্বাধীন খ্রিস্টান রাজ্য হিসেবে ঘোষণা করেছে।” তিনি আরও বলেন, “ভারতের যেসব জায়গায় হিন্দু সংখ্যালঘু হয়েছে, সেখানে বিতাড়িত হতে হয়েছে এবং দেশ বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। কাশ্মীর ও মণিপুরের উদাহরণ দেওয়া যায়। হাজার হাজার লোককে যীশুর শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, কিন্তু ভারত সরকার বিচ্ছিন্নতাবাদী শক্তি নিশ্চিহ্ন করবে।”

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories