Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করার অভিযোগ মহম্মদ ইউনূসের

বাংলাদেশ সম্পর্কে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের করা বক্তব্যকে অপপ্রচার বলে দাবি করলেন
সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে ভারতীয় নেতৃত্বের সাথে আলোচনার জন্যে আড়াই দিনের দিল্লি সফরে এসছেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড। বৈঠকে উঠে আসে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার প্রসঙ্গ। সেই পরিপ্রেক্ষিতেই মন্তব্য করতে গিয়ে তুলসী গাবার্ড বাংলাদেশের সংখ্যালঘু যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্য, বাংলাদেশে দীর্ঘদিনযাবৎ সংখ্যালঘুরা অত্যাচারিত।
পাল্টা মহম্মদ ইউনূস, মার্কিন গোয়েন্দা প্রধানের করা মন্তব্যকে অপপ্রচার ও বিভ্রান্তিকর বলে নস্যাৎ করেছেন। তিনি বলেছেন, তুলসী গাবার্ড কোন প্রমাণ ছাড়াই এই ধরনের মন্তব্য করছেন। তিনি আরও জানান এই ধরনের মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা থেকে জানা গেছে, আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, তুলসী গাবার্ডের মন্তব্যের প্রতিবাদে একটি বিবৃতি দিয়েছে ইউনূস সরকার। ওই বিবৃতিতে বলা হয়, মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্য বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর এবং বিভ্রান্তিকর। বাংলাদেশ সাধারণত শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত এবং তারা চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

গাবার্ড তার মন্তব্যে আরো বলেন, শেখ হাসিনার শাসনামলের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ বেড়েছে। তিনি ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডকে বিশ্বব্যাপী নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত করেন এবং জানান, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশেও বিস্তৃত। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর কথাও উল্লেখ করেন গাবার্ড। ঢাকার পক্ষ থেকে গাবার্ডের এই মন্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories