Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেপ্তার পুদুচেরির ব্যবসায়ী,৫ কোটি পেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনে রাজি বলে পোস্ট দেয় সেই ব্যাক্তি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)  খুনের হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। হাতেনাতে গ্রেপ্তার পুদুচেরির (Puducherry) এক ব্যবসায়ী। পাঁচ কোটি টাকার বিনিময়ে তিনি প্রধানমন্ত্রীকে খুন করতে রাজি, আর্যকুপ্পম গ্রামের ব্যবসায়ী সত্যানন্দম সোশ্যাল মিডিয়ায় এই মর্মে পোস্ট করেন। তার শাস্তিও পেলেন। ৪৩ বছর বয়সী ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১) ও ৫০৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্ত ব্যবসায়ীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে ফেসবুকে (Facebook) নিজের অ্যাকাউন্টে ব্যবসায়ী সত্যানন্দম একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, যদি কেউ তাঁকে পাঁচ কোটি টাকা দেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করতে রাজি আছেন। কিছুক্ষণের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পোস্টটি। তা নজরে আসে এক গাড়ি চালকের। তিনিই উদ্যোগ নিয়ে সত্যানন্দমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুদুচেরির পুলিশ। ফেসবুক অ্যাকাউন্ট ট্রেস করে খোঁজ মেলে আর্যকুপ্পম গ্রামের ওই ব্যবসায়ীর। এরপরেই বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০২০-র জানুয়ারিতেও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও এনআরসি-র (NRC) প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পেরুভাইয়ের বাসিন্দা অভিযুক্ত আনোয়ার হোয়াটসঅ্যাপে মোদিকে খুনের অডিও ক্লিপ ছড়িয়ে দিয়েছিলেন। অন্যদিকে, গত বছর সেপ্টেম্বরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি মেল আসে জাতীয় তদন্তকারী সংস্থার কাছে। ধারাবাহিক এসব ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। এবার একই ধরনের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার পুদুচেরির ব্যবসায়ী।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories