Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

তৃণমূলে জায়গা নেই রাজীবের, প্রতিবাদে ফেটে পরল ডোমজুর বাসি

দলের কঠিন সময়ে পাশে ছিলেন না। বিজেপিতে মোহের লোভে ছুটে গিয়েছিলেন, তখন ডোমজুড়ের কথা ভেবে তৃণমূল নয় বিজেপির হয়ে মাঠে নেমেছিলেন তিনি। দলের দুর্দিনে পাশে ছিলেন না, এখন ২১৩ বিধায়ক নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। আর সেই সুযোগে নেতাদের ‘দুয়ারে দুয়ারে’ ঘুরে তৃণমূলে ফেরার ফন্দি আঁটছেন রাজীব। কিছুদিন আগেই তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে যান রাজীব। ঘটনাটিকে সৌজন্যতা বললেও, সূত্রের খবর। সেদিন দলে যোগ দেওয়া নিয়েই আলোচনা হয়েছে। আর যতদিন যাচ্ছে রাজীবের তৃণমূলে ফেরার চান্স বাড়ায় ক্ষুদ্ধ ডোমজুড়ের তৃণমূল কর্মীরা।

গত দু’দিন ধরেই বেজায় ক্ষুদ্ধ ডোমজুড়ের সমস্ত তৃণমূল সমর্থকেরা। আজ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে হাওড়া-আমতা রোডে। এদিন সকালেই রাজীবকে তৃণমূলে না ফেরানোর জন্য অবস্থান বিক্ষোভ চলে তৃণমূলের কর্মী ও সমর্থক ও সাধারণ মানুষের। তাদের দাবি, যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেদিন নিকের স্বার্থে বিজেপিতে গিয়েছিলেন তিনি, এখন দল ওনাকে ছাড়াই আরও বেশি শক্তিশালী, তাই কোনও প্রয়োজন নেই রাজীবের। এদিন ডোমজুড়ের শলপ বাজারের সামনে অবস্থান বিক্ষোভ করে, রাজীবের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে বলে খবর। পাশাপাশি রাজীবকে তৃণমূলে নেওয়ার বিরুদ্ধে শলপ বাজার থেকে স্কুল বটতলা পর্যন্ত মিছিল করেন তৃণমূলের নীচুর তলার কর্মীরা।

‘গদ্দার’, ‘মীরজাফর’, রাজীবের বিরুদ্ধে ফ্লেক্স নিয়েও হাঁটেন সকলেই। কর্মীদের এও দাবি, ‘রাজীব তৃণমূল ছেড়ে সরকারের নানা কাজ নিয়ে কটাক্ষ করেছেন, সমালোচনা করেছেন, এতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সূত্রের খবর, আগামীকাল অর্থাত্‍ মঙ্গলবার তৃণমূলে ফিরছেন রাজীব, তবে এবার তাঁকে নদিয়া জেলায় পাঠানোর চিন্তা ভাবনা শুরু করেছে দল।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories