Wednesday, October 21, 2026
24 C
Kolkata

অনেক বুঝিয়ে ও কাজ হল না, বিজেপির বৈঠকে গেলেন না রাজিব; কারণ জানতে চাওয়া হলেও সাড়া দেননি নেতৃত্বকে

নিউজ ডেস্ক : আজ বিজেপির রাজ্য সদরদপ্তরে বিজেপি নেতাদের গুরুত্বপূর্ন বৈঠক ছিল। হেস্টিংসের বৈঠকে আমন্ত্রিত হন বেসুরো রাজিব বন্দোপাধ্যায় ও। কিন্তু বিজেপি নেতৃত্ব নেতাদের তরফ থেকে অনেক বোঝানোর এবারও তিনি হাজির হলেন না বৈঠকে। সশরীরে উপস্থিত না হলেও রাজ্য নেতৃত্বের তরফ থেকে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়। কিন্তু সেখানেও যোগ দেননি তিনি।

এ প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‌আজকের বৈঠকের বিষয়ে রাজীব ব্যানার্জিকে দল আমন্ত্রণ জানিয়েছিল। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজীব ব্যানার্জিকে লিঙ্কও পাঠানো হয় আজ। কিন্তু তা সত্ত্বেও রাজীব ব্যানার্জি বৈঠকে যোগ দিলেন না। বিজেপির তরফে যোগাযোগ করতে চাওয়া হলেও রাজীবের তরফে আজ কোনও সাড়া মিলল না।’‌

প্রসঙ্গত, আজকের বৈঠকে আগামী ৩ মাস রাজ্যে বিজেপির সমস্ত কর্মসূচির পরিকল্পনা নিয়ে বিশদে আলোচনা হবে। দলের সংগঠন জোরদার করার কথাও বলা হচ্ছে। দলে ভাঙন রুখতেও পরিকল্পনা নেওয়া হচ্ছে। করোনা অতিমারীর জন্য আজকের বৈঠকে রাজ্য কমিটির ১২৩ সদস্যের মধ্যে ৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়। বাকি রাজ্য কমিটির সদস্যদের আজকের বৈঠকের ভিডিও লিঙ্ক কিংবা অডিও লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সহকারীপর্যবেক্ষক অরবিন্দ মেনন সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপির রাজ্য দপ্তরে রাজীব ব্যানার্জি ঘরছাড়া বিজেপি কর্মীদের তালিকা সহ চিঠি পাঠান। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু রাজীবের সঙ্গে কথাও বলেন। নিয়মিত যোগাযোগও রাখছিলেন। সেইমতো রাজ্য বিজেপির আজকের বৈঠকে রাজীব ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজীবও বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিলেন বলেই জানাচ্ছে বিজেপির নীচুতলার কর্মীরা। কিন্তু শেষপর্যন্ত বৈঠকে যোগ দিলেন না রাজীব ব্যানার্জি।

ফলে রাজীবের তৃণমূলের যোগ দানের সম্ভাবনা বাড়ছে। ফিরহাদ এবং পার্থ চ্যাটার্জি এর কিছুটা নরম। তৃণমূলে নেওয়াটা সময়ের ব্যাপার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ডোমজুরের তৃণমূল কর্মীরা রাজীবকে গ্রহণ করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। বেশ কয়েকবার তাদের বিরুদ্ধে পোস্টার দেখা গেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories