Wednesday, March 11, 2026
23 C
Kolkata

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় ছাত্রলীগের আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার:

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন এবং অধ্যাদেশ জারি হওয়ায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে র‌্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আইন পাস হয়েছে মন্ত্রিসভায়। প্রাণপ্রিয় নেত্রীর কাছে আমাদের যে অনুরোধ ছিল তিনি তা রেখেছেন। এজন্য বাংলাদেশ ছাত্রলীগ পরিবার দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’

জয় বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার জন্য সবার আগে মাঠে নামে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু কিছু অসৎ নামসর্বস্ব ব্যক্তি, নামসর্বস্ব সংগঠন, ধর্ষকদের যারা সবসময় সাপোর্ট দেয়, তারা মিথ্যা বলে যে সিমপ্যাথি নেয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু সবাই জেনেছে যে, এই নাটক বাজদের এজেন্ডা পাকিস্তানের এজেন্ডা। সুতরাং এই পাকিস্তানিদের কোনোভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেব না।’

এসময় তিনি ছাত্রলীগের সব ইউনিটকে বিকাল তিনটায় সারাদেশে আনন্দ মিছিল কর্মসূচি পালনের নির্দেশ দেন।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories