Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

মহাকুম্ভের দ্বিতীয় শাহি স্নান নিয়ে কটাক্ষ করলেন রিচা চাড্ডা

মুম্বই, ১২ এপ্রিল: মহাকুম্ভের দ্বিতীয় শাহি স্নান নিয়ে কটাক্ষ করলেন রিচা চাড্ডা। হরিদ্বারের হর কি পৌরি ঘাটে শাহি স্নান উপলক্ষ্যে যে হারে মানুষ একত্রিত হয়েছেন, তাতে করোনার প্রকোপ বাড়বে বৈ কমবে না। শাহি স্নানের (Sahi Snan) জেরে করোনা দ্রুতি গতিতে ছড়িয়ে পড়বে বলে কটাক্ষ করেন রিচা।

কুম্ভমেলা উপলক্ষ্যে বলিউড অভিনেত্রীর ওই ট্যুইট সামনে আসার পর তাঁকে পালটা কটাক্ষ করেন জনৈক নেট নাগরিক। কুম্ভ মেলার পরিবর্তে এমন জনসমাগম যদি রমজানে হত, তাহলে কি রিচা (Richa Chadha) এই ধরনের মন্তব্য করতে পারতেন বলে প্রশ্ন তোলেন ওই নেট নাগরিক। যদিও নেট পাড়ার নাগরিকের কটাক্ষের মুখে পড়ে, এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি বলিউড অভিনেত্রী।

সোমবার সকাল থেকে কুম্ভ মেলার শাহি স্নান উপলক্ষ্যে হরিদ্বারের হর কি পৌরি ঘাটে সাধুরা এসে ভিড় জমাতে শুরু করেন। স্নান শুরুর আগে থেকেই জমতে শুরু করে ভিড়। সেই ভিড় দেখেই কটাক্ষ করেন রিচা। রবিবার রাতের ভিড়ের পর সোমবার প্রথমে নিরঞ্জন আখড়া এবং পরে জুনা আখড়ার সাধুরা হর কি পৌরি ঘাট থেকে জলে নেমে ডুব দিতে শুরু করেন।

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ যখন দেশ জুড়ে তুফান তুলছে, সেই সময় কোভিড বিধির তোয়াক্কা না করেই সাধুরা কীভাবে শাহি স্নান উপলক্ষ্যে সমবেত হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুধু তাই নয়, মাস্ক না পরেই কীভাবে হরিদ্বারের ঘাটে জনসমাগম হচ্ছে,তা নিয়েও কটাক্ষ করেন অনেকে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories