Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

রেকর্ডের বন্যা, এবার গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল রোনাল্ডোর

তাঁর দল ছিল মারণ গ্রুপে। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মানির কাছে হারের পর শেষ ষোলোই পর্বে ওঠা নিয়েও সংশয় ছিল। এই পরিস্থতিতে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দুটো গোলই করেন পেনাল্টি থেকে। এ বারের ইউরো কাপে গ্রুপ পর্বের খেলায় এই নিয়ে পাঁচটি গোল করলেন তিনি। সর্বাধিক গোল করার তালিকায় শীর্ষে থেকেই পরের পর্বে রোনাল্ডো এবং তাঁর দল।

বুধবার রাতে দুটো গোল করে ইউরো কাপে রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়ালো ১৪। দ্বিতীয় স্থানে থাকা মিশেল প্লাতিনির থেকে ৫টি বেশি। ২০১৬ সালের ইউরো কাপেই প্লাতিনিকে ছুঁয়ে ফেলেছিলেন রোনাল্ডো। এ বারে পঞ্চম বার ইউরো কাপ খেলতে নেমে প্রথম ৩ ম্যাচে ৫টি গোল করে সেই সংখ্যা আরও বাড়িয়ে নিলেন পর্তুগাল তারকা। সব চেয়ে বেশি ইউরো কাপ খেলার রেকর্ডের সঙ্গেই এ যেন আরও এক পালক তাঁর মুকুটে।

 

উল্লেখ্য, এই মুহূর্তে এ বারের ইউরো কাপে সর্বাধিক গোলের মালিক তিনি। দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের রোমেলু লুকাকু করেছেন ৩ গোল। প্রি কোয়ার্টার ফাইনালেই দেখা হবে এই দুই তারকার। নক আউট পর্বে গোল করে কে দলকে এগিয়ে নিয়ে যান সেই দিকেই তাকিয়ে থাকবেন ফুটবল সমর্থকরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories