Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

২০২২ পর্যন্ত নির্বাসিত রাশিয়া, টোকিও অলিম্পিকে বাদ পুতিনের দেশ

এনবি টিভি আন্তর্জাতিক নিউজ ডেস্ক : করোনার ফলে ২০২০ সালের অলিম্পিক আয়োজন করা সম্ভব হয়নি। টোকিও অলিম্পিক বাধ্য হয়েই পিছিয়ে দেওয়া হয়েছিল ২০২১ সালে। তবে আগামী বছর অলিম্পিক হলেও তাতে দেশ হিসেবে অংশ নেওয়া হচ্ছে না রাশিয়ার। রাশিয়ার নাম বা পতাকা ব্যাবহার করা যাবে না কোনো আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায়। প্রসঙ্গত ২০১৬ সালে সোচি অলিম্পিকে রাষ্ট্র পরিচালিত ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হওয়ার কারণে তাদেরকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। যদিও ডোপিংয়ের অপরাধে তাদের শাস্তি চার বছর থেকে কমে দু বছর হয়েছে। কিন্তু সেক্ষেত্রেও রাশিয়ার নির্বাসনের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২২ সালের ১৬ ডিসেম্বর।

২০২১ সালের অলিম্পিক শুধু নয় ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলেও নির্বাসিত থাকবে রাশিয়া। তবে রাশিয়ার দলগুলো বা ক্রীড়া ব্যক্তিত্বরা এই সব প্রতিযোগিতায় অংশ নিতে পারবে রাশিয়ার পতাকা, নাম বা কোনো চিহ্ন ব্যাবহার না করে। ডোপিংয়ের কারণে ওয়াডা, রাশিয়াকে চার বছরের জন্য সমস্ত বিশ্ব স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে নির্বাসিত করেছিল। শাস্তির বিরুদ্ধে রাশিয়া সর্বোচ্চ আদালতে আপিল করে।

কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (ক্যাস) সেই শাস্তির মেয়াদ কমিয়ে দুই বছর করলেও খুব একটা লাভ হল না তাদের। ক্যাসের মতে শাস্তি কমালেও রাশিয়ার অপরাধ যে কমেছে এমনটা নয়। শাস্তি কমানোর উদ্দেশ্যে হল রাশিয়ার পরবর্তী প্রজন্ম পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে খেলাধুলোয় অংশ নিতে পারে।উল্লেখ্য অলিম্পিক বা বিশ্বকাপে রাশিয়া অংশ নিতে না পারলেও আগামী বছর ইউরোতে তারা খেলবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories