Sunday, September 6, 2026
28 C
Kolkata

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন এবার পাটনায়

এনবিটিভি ডেস্ক: গরুচোর সন্দেহে বছর বত্রিশের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। এবার নৃশংসতার সাক্ষী পাটনার ফুলওয়ারিশরিফ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নিহত বছর বত্রিশের মহম্মদ আলমগির। বুধবার ভোর তিনটে নাগাদ আলমগির এবং তার এক সঙ্গী গরু নিয়ে যাচ্ছিলেন। অপরিচিত হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। চোর সন্দেহে তাকে ঘিরে ধরেন সকলে। নানা প্রশ্ন করতে শুরু করেন। ভিড়ের মাঝে হতচকিত হয়ে যান আলমগির। উত্তরও ঠিকভাবে দেওয়ার সুযোগ দেওয়া হয় না তাকে। তার আগে শুরু হয় মারধর। লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলা শুরু হয়। আলমগিরের সঙ্গে থাকা আরেকজনকেও মারধর করা হয়। তবে তিনি কোনওক্রমে পালিয়ে যান। ক্ষুব্ধ জনতার রোষের শিকার হন আলমগির। তাতেই গুরুতর জখম হন তিনি। সংজ্ঞাও হারিয়ে ফেলেন। এরপর আলমগিরকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় উত্তেজিত জনতা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। গুরুতর জখম অবস্থায় আলমগিরকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাকে। তবে ততক্ষণে আলমগিরের মৃত্যু হয়েছে বলেই জানান চিকিৎসকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককেই মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories