Wednesday, October 28, 2026
31 C
Kolkata

মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড, মা-বোনেদের মন জয় করলেন মোদি

এনবিটিভি: দেশের শক্তির অর্ধাংশ নারীশক্তি। আর এই নারীর স্বাস্থ্যের দিকে সরকার সদা সতর্ক। শনিবার ৭৪তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রসঙ্গে সরকারি উদ্যোগে দেশের মা-বোনদের কাছে মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিন প্রধানমন্ত্রী জানালেন, দেশের প্রায় ৬,০০০ জনৌষধি কেন্দ্র থেকে মোট ৫ কোটি মহিলা ১ টাকায় স্যানিটারি প্যাড কিনেছেন।

প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার আওতায় জনৌষধি কেন্দ্র থেকে মাত্র ১ টাকায় বিক্রি করা হয় স্যানিটারি প্যাড। এর ফলে দুঃস্থ ও প্রত্যন্ত্য এলাকাতেও মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

শুধু গ্রামীণ এলাকাতেই নয়, শহুরে শিক্ষিত সমাজেও ঋতুস্রাবের ন্যায় স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া নিয়ে রয়েছে ট্যাবু। সেখানে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এই বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

নারীদের সমানাধিকারের সঙ্গে সঙ্গে তাঁদের স্বাস্থ্যের বিষয়ে ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অনেকে।

Hot this week

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগে বীরভূমে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ,ছোড়া হলো ডিম

বীরভূমে দলেরই কয়েক জন নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন...

কৌস্তভের হুঁশিয়ারি উপেক্ষা! মণীশ শুক্লা খুনে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে মিষ্টি নিয়ে উপস্থিত বিজেপি কর্মীরা

ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর হুঁশিয়ারির পরেও মণীশ শুক্লা...

নজরে পুরভোট, বিজেপির প্রার্থী বাছাই করতে ফের রাজ্যে নীতিন নবীন!

ছর শেষের পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে...

Topics

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

নজরে পুরভোট, বিজেপির প্রার্থী বাছাই করতে ফের রাজ্যে নীতিন নবীন!

ছর শেষের পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে...

অপারেশন সিঁদুরের পর নয়া কূটনৈতিক সমীকরণ, আসন্ন SCO বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের!

অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের আবহেই কূটনৈতিক ক্ষেত্রে...

AI-তে বিপুল বিনিয়োগের জের! ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-তে বিপুল বিনিয়োগের জেরে ব্যয় নিয়ন্ত্রণে...

Related Articles

Popular Categories