Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ফের বেসুরো সৌমিত্র! ঘনিষ্ট মহল বলছে, তৃণমূলে যাওয়ার পথ তৈরি করছেন তিনি

নিউজ ডেস্ক : কিছুদিন আগেই পৃথক রাজ্যের দাবি করেছিলেন বিজেপি নেতা সাংসদ সৌমিত্র খাঁ। আর সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘অন্য দল থেকে যারা এসেছেন এসব তাঁদের বক্তব্য। বিজেপি রাজ্য ভাগ চায় না’। সব মিলিয়ে তাই এখন আশা-আশঙ্কার দোলাচলে গেরুয়া শিবির। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হওয়ার আগে সৌমিত্রকে এই ব্যাপারে কথা না বলতে সতর্ক করে দেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু তারপরেও থেমে নেই সৌমিত্র। গত বুধবার রাতে তিনি একই ব্যাপারে ফেসবুকে এমন এক মন্তব্য করেন যা আবার বিজেপির অভ্যন্তরে ঘোর গোলযোগের উপস্থিতি জানান দিচ্ছে। তবে আশ্চর্য জনক বিষয় হল, মধ্য রাতের পর পোস্ট করার পর তিনি সকাল হওয়ার আগেই সেটা মুছে দেন তার ওয়াল থেকে। এখন প্রশ্ন উঠছে মুকুল রায়ের অতি ঘনিষ্ট এই নেতা বিজেপির উচ্চ পর্যায়ের নেতাদের বিরোধিতা সত্বেও এমন মন্তব্য কেন করলেন। আবার পরে তা মুছে দিলেন বা কেন? অনেকে বলছেন আসলে তৃণমূলে যাওয়ার জন্য তিনি বিজেপির সঙ্গে দূরত্ব তৈরিতেই ব্যস্ত। সে জন্য এই পথ তিনি বেছেছন। জানালেন সৌমিত্র খানের এক সহযোগী।

মধ্য রাতের সেই পোস্টে সৌমিত্র লিখেছিলেন, ‘রাঢ় বাংলা আমার পরিচয়, আমি জঙ্গলমহলের ছেলে, আমি বাঙালি’। সৌমিত্র খাঁ’র থেকে এই প্রশ্নের জবাব মেলেনি। তবে বিজেপি শিবিরে আশঙ্কার মেঘ ঘন হচ্ছে।

বস্তুত, মুকুল রায় দল ছেড়ে তৃণমূলে চলে যাওয়ার পর মুকুল ঘনিষ্ঠ নেতাদের ঘিরে সন্দিহান গেরুয়া শিবির। সূত্রের খবর, একাধিক বিধায়ক ও সাংসদ এখন বেসুরো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় যে দলত্যাগ বিরোধী আইন আনতে চেয়ে সরব হয়েছেন তার অন্যতম কারণ আসলে দলীয় বিধায়কদের সতর্ক করা। বেশ কয়েকজন সাংসদও এই তালিকায় আছেন। সূত্র বলছে, ২০২৪ লোকসভা ভোটের আগে এদের অনেকেই শিবির বদলাতে পারেন। এই কারণেই কি এদের মধ্যে থেকে কাউকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় ঠাঁই দেওয়ার ভাবনা রয়েছে? উঠছে প্রশ্ন। তবে শেষ পর্যন্ত কিছুটা এদিকে কিছুটা ওদিকে পা বাড়িয়ে থাকা সৌমিত্রর আসল ঠিকানা কোন ফুলে হয় সেটাই এখন দেখার।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories