Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ভাঙড়ে পারিবারিক ঝামেলায় চার জনকে কুপিয়ে খুনের চেষ্টা,গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: পারিবারিক বিবাদের জেরে হাঁসুয়া দিয়ে চার জন কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ।ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বড়ালী তাঁতি পাড়ায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে,ভাঙড়ের বড়ালী তাঁতি পাড়া গ্রামে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাঁধে।তাতে ছোটো ভাইয়ের বৌয়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বড় ভাই সমসের আলি মোল্লার।হঠাৎই ঘরে ঢুকে হাঁসুয়া নিয়ে নিয়ে এসে ছোটো ভাইয়ের বৌ নাজমা বিবি কে কোপাতে থাকেন সামসের।নাজমার চিৎকার চেঁচামেচি তে তাঁকে রক্ষা করতে ছুটে আসেন প্রতিবেশীরা।সেই প্রতিবেশীদের উপরেও চড়াও হন সামসের।হাঁসুয়া নিয়ে তেড়ে যান এবং তিন জন কে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।সামসেরের হিংস্রতার স্বীকার হন চার জন।এর মধ্যে নাজমা বিবির শরিরের বিভিন্ন যায়গায় হাঁসুয়ার কোপে ক্ষত বিক্ষত হয় গোটা শরীর।রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।এর পাশাপাশি প্রতিবেশী আলাউদ্দিন মোল্লা,সফিক উদ্দিন মোল্লা, সেরিনা বিবি রা নাজমা বিবি কে উদ্ধার করতে আসলে তাদের উপরে হাঁসুয়া নিয়ে চড়াও হন সামসের।তাদের উপরে এলোপাতাড়ি হাঁসুয়া দিয়ে কোপ মারেন।গ্রামের প্রচুর মানুষজন বেরিয়ে আসতেই এলাকা থেকে চম্পট দেন সামসের।গুরুতর আহত চার জনকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন এলাকার লোকজন।সেখান থেকে তড়িঘড়ি তাদের কে কলকাতায় স্হান্তরিত করা হয়।ভাঙড় থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। আইসি শ‍্যাম প্রসাদের নেতৃত্বে বিশাল পুলিশ ফোর্স অভিযুক্ত যুবক কে গ্রেফতার করতে অভিযানে নামে।পুলিশের হাত থেকে বাঁচতে ভাঙড় খালে ঝাঁপ মারেন সামসের।পুলিশ কর্মীরা খালে নেমে অভিযুক্ত যুবক কে গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হবে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories