Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

কৃষক আন্দোলনের সমর্থনে দেশ জুড়ে চাক্কা জ্যাম সফল করতে পথে নামলো এসডিপিআই

ইমাম সাফি :বিজেপি সরকারের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে গণআন্দোলন অব্যাহত । সরকার কৃষক বিরোধী এই আইন প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি। আজ সারা ভারত কৃষক সংগঠনের পক্ষ থেকে গোটা দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেওয়া হয়। এই কর্মসূচিকে সফল করতে গোটা দেশে পথে নামতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনগুলিকে । কৃষকদের ডাকা এই চাক্কা জ্যাম কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন এসডিপিআই। এই কর্মসূচিকে সফল করতে গোটা ভারতে এসডিপিআই এর নেতাকর্মীদের পথে নামতে লক্ষ্য করা যায়। মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে দুপুর ১২ থেকে ৩ ঘটিকা পর্যন্ত চাক্কা জ্যাম সফল করতে পথে নামে এসডিপিআই, রঘুনাথগঞ্জ, সামসেরগঞ্জ, ভাকুড়িতে এসডিপিআই এর কর্মীদের রাস্তা অবরোধ করতে লক্ষ্য করা যায়।

সামশেরগঞ্জ ব্লকের ডাকবাংলো মোড়ে এসডিপিআই এর পক্ষ থেকে দেশব্যাপী চাক্কা জ্যাম আন্দোলন সফল করতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধে কয়েকশো কর্মী সমর্থককে পথে নামতে লক্ষ্য করা যায়। কৃষি আইন বাতিলের পাশাপাশি মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন চালুর দাবি জানানো হয় এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছিলেন সামসেরগঞ্জ ব্লকের নেতা আফফান আলী সহ অন্যান্য নেতৃত্ব।
অন্যদিকে চাক্কা জ্যামের সমর্থনে রঘুনাথগঞ্জ ২ ব্লকের অন্তর্গত কাটাখালি পুঠিয়া মোড়ে এসডিপিআই এর পক্ষ থেকে ১২ টা থেকে ১ টা পর্যন্ত পথ অবরোধ করা হয়। পরে রঘুনাথগঞ্জ প্রশাসনের অনুরোধে পথ অবরোধ তুলে নেওয়া হয়।
চাক্কা জ্যাম কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন, বিধানসভা কমিটির সম্পাদক মোঃ সেলিম, বিধানসভা কমিটির সহ সভাপতি মাষ্টার খাইরুল আলাম, লালগোলা বিধানসভা কমিটির সভাপতি খায়রুল ইসলাম, আবু হোসেন সহ অন্যান্য নেতাকর্মী সমর্থক। কৃষক বিরোধী এই আইন যতদিন না প্রত্যাহার করছে এই সরকার ততদিন কৃষকদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান এসডিপিআই এর নেতৃত্বগন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories