Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

মাধ্যমিকে নজরকাড়া সাফল্য মালদার তামান্না ইয়াসমিনের

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকে নজরকাড়া সাফল্য মালদা জেলার অন্তর্গত রতুয়া ১ ব্লকের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী তামান্না ইয়াসমিনের। তামান্না ইয়াসমিনের শিক্ষার হাতখড়ি ভাদো মুসলিম গার্লস মিশন। তামান্নার সর্বমোট নাম্বার ৭৬৯ । তামান্নার এই নজরকাড়া সাফল্যের জেরে খুশির জোয়ার নেমে এসেছে রতুয়া এলাকায়। জানা গিয়েছে, ভাদো গ্রামের পেশায় কক ডাক্তার মনসুর আলম ‘ র মেয়ে তামান্না। স্থানীয় বটতলা আদর্শ হাইমাদ্রাসা থেকে এবছর মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দেয় সে।আজ রেজাল্ট হতেই দেখা যায় বাজিমাত করেছে তামান্না। মেয়ের রেজাল্ট দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বাবা মনসুর আলম। তামান্না বলেন,মিশনের সমস্ত শিক্ষক-শিক্ষিকাগণকে ধন্যবাদ জানাচ্ছি; তাঁরা গাইড না করলে হয়তো আমি এই সাফল্য পেতাম না। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।

তামান্না ইয়াসমিন এর বাবা মনসুর আলম বলেন, মেয়ের বাবা হিসেবে আমি গর্বিত। সে অপ্রত্যাশিত ফল করেছে। আমি তাকে ভবিষ্যতে ডাক্তার হয়ে সমাজসেবী হিসেবে দেখতে চাই। আমি তার সমস্ত শিক্ষক কে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। বিশেষত ভাদো গার্লস মুসলিম মিশনের প্রতিষ্ঠাতা জহরুল আলম সাহেব কে ধন্যবাদ জানাচ্ছি তাঁর নিরলস প্রচেষ্টা ও প্রয়াসের জন্য।

ভাদো গার্লস মিশন এর কর্ণধার জহরুল আলম বলেন, আদর্শ শিক্ষক- শিক্ষিকার প্রচেষ্টার ফল আল্লাহ দিয়েছেন। তামান্না বরাবর মেধাবী ছাত্রী নার্সারী থেকে দশম শ্রেণী পর্যন্ত নিজ ক্লাসে প্রথম স্থান অধিকার করে এসেছে। সে খুব নম্র ও ভদ্র প্রকৃতির মেয়ে। আমরা আশাবাদী ছিলাম তামান্না ইয়াসমিন মিশনের মুখ উজ্জ্বল করবে। সে যেখানে পড়ুক আমরা তাকে সর্ব ধরনের সহযোগিতা করব। তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories