Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

আনিস খানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ বামনগোলা SFI ও DYFI কর্মীদের

গোলাম হাবিব, মালদা:আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও প্রতিবাদী কণ্ঠ আনিস খানের রহস্যময় মৃত্যুকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।আলিয়ার ছাত্রনেতা আনিস খানকে কয়েকদিন আগে পুলিশ সেজে কয়েকজন গুন্ডাবাহিনী তাকে হত্যা করেন । তারই প্রতিবাদে পথে নেমেছে বিভিন্ন সংগঠন। এবার পথে নামলো মালদহের বামনগোলা SFI ও DYFI সংগঠন।

বুধবার বিকালে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বামনগোলা ব্লকের SFIও DYFI সংগঠনের কর্মীরা। এদিন পাকুয়াহাট সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করার পর পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির মূল ফটকে হাজির হয়ে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। পরে পাকুয়াহাট পুলিস ফাঁড়ির আশ্বাস দেওয়ায় পর বিক্ষোভ তুলে নেন সংগঠনের সদস্যরা।এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI বামনগোলা ব্লক সেক্রেটারি বিশ্বজিৎ মিশ্র SFI বামনগোলা ব্লক সম্পাদক ও অন্যান্য নেতৃত্বরা।

আনিস খানের মৃত্যু কে ঘিরে যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে তার আঁচ যে শুধু শহরের রাজপথেই সীমাবদ্ধ নেই, তা স্পষ্ট প্রান্তিক এলাকার এই মিছিল গুলোতেই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories