Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

এবার রাজ্য পুলিশের নিয়ন্ত্রণ হাতে চায় বিজেপির শুভেন্দু!ধনকড়ের কাছে নিরাপত্তা কমিশন গঠনের সুপারিশ

নিউজ ডেস্ক : মমতা সরকারের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ চায় পরাজিত বিজেপির নব নেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্য পুলিশকে রাজ্য সরকারের হাত থেকে ছিনিয়ে নিতে চান। পশ্চিমবঙ্গে পুলিশকে রাজ্য সরকারের প্রভাব মুক্ত করতে রাজ্যস্তরে একটি নিরাপত্তা কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজভবনে সাক্ষাতের সময় এই মর্মে একটি চিঠিও দিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের ২০০৬ সালের একটি রায়ের প্রসঙ্গ তুলে ধরে কাছে শুভেন্দু দাবি করেন, ওই নিরাপত্তা কমিশন রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে নিরপেক্ষ ভাবে পুলিশি কার্যকলাপের উপর নজরদারি করবে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অর্থাৎ তাকে নিজেকেও প্রস্তাবিত ওই কমিশনের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

বুধবার রাজ্যপালের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় রাজভবনে আলোচনা করেন শুভেন্দু। সে সময়ই ওই চিঠি দেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ২০০৬ সালে প্রকাশ সিংহ বনাম কেন্দ্রীয় সরকারের মামলায় রাজ্যস্তরে এমন নিরাপত্তা কমিশন গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রস্তাবিত নিরাপত্তা কমিশন সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশন, রিবেইরো কমিটি এবং সোরবজি কমিটির সুপারিশগুলিও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

তিনটি সুপারিশেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে রাজ্য নিরাপত্তা কমিশনের সদস্য করার কথা বলা হয়েছিল। পাশাপাশি, রাজ্য পুলিশের ডিজি, সংশ্লিষ্ট হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি, লোকায়ুক্তদের অন্তর্ভুক্ত করার কথা ছিল সুপারিশগুলোতে। সুপ্রিম কোর্ট ওই তিন সুপারিশ মেনে নিরাপত্তা কমিশন গঠনের পরামর্শ দিয়েছিল সব রাজ্যকে।

কিন্তু রায় ঘোষণার দেড় দশক পরেও এ বিষয়ে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শুভেন্দু। অন্যান্য রাজ্য বিষয়টি নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিজেপি শাসিত রাজ্য গুলিতে পুলিশ গুন্ডাদের পর্যায়ে আসলেও শুভেন্দু শুধু বঙ্গে নিরাপত্তা কমিশন চান। এ জন্য রাজ্য পালকে সংবিধানের ধরা ১৫৪ ব্যবহার করার আর্জি জানিয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories