Monday, March 9, 2026
29 C
Kolkata

শিলচর মেডিক্যাল কলেজে বিনা চিকিৎসায় প্রানহানী ঘটছে: স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবার অবস্থা বেহাল, করোনা নেগেটিভ আর পজিটিভের বেরা জালে বিনা চিকিৎসায় প্রানহানী হচ্ছে তরুণ যুবকদের। সপ্তাহের মাথায় একের পর এক যুবক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সায়ন দাসের পর গতকাল মাশুক আহমেদ লস্কর নামের আরেক যুবকের প্রানহানী ঘটল। এই অমানবিক কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আজ এসোসিয়েশন ফর প্রোটেকশন ওফ সিভিল রাইটস’ এপিসিআর-এর অসম চাপ্টারের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে বদরপুর সার্কেল অফিসারের মারফত স্বারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে তারা ছয়টি দাবি সহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে কেন একের পর এক যুবকের প্রানহানী ঘটছে তার সঠিক তদন্ত দাবি করেন। এছাড়াও স্মারকপত্র প্রদানের পর প্রতিবেদকের কাছে তাঁরা বলেন যে ডাক্তারের পেশা হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ডাক্তার মানুষের প্রাণ রক্ষা করে বলে মানুষ তাদের রক্ষক ভাবেন এবং সম্মান করেন কিন্তু সেই রক্ষকরাই যখন ভক্ষক হয় তখন মানুষ কোথায় যাবে? কার কাছে যাবে? কার আশ্রয়ে যাবে? তারা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারদের গাফিলতির জন্য একের পর এক প্রানহানী ঘটছে আমরা তার সঠিক তদন্ত সহ ন্যায় বিচার কামনা করছি স্বাস্থ্যমন্ত্রীর কাছে।
স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন ‘এসোসিয়েশন ফর প্রোটেকশন ওফ সিভিল রাইটস’ এর অসম চাপ্টারের সভাপতি শামছ আহমদ, সদস্য হিফজুর রহমান খাজাম ও সেলিম আহমদ প্রমুখ।

Hot this week

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

সাংবাদিক খুন মামলায় বড় রায়: খালাস গুরমিত রাম রহিম, তিন অভিযুক্তের যাবজ্জীবন বহাল

সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় বড় রায় দিল...

Topics

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

Related Articles

Popular Categories