Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

GOOGLE সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেন্দ্রের নয়া নীতি মেনে নিয়ে নিজেদের ওয়েবসাইট আপডেট করলো

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো নয়া ডিজিটাল নীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে গুগল, ফেসবুক , হোয়াটসঅ্যাপ। কেন্দ্রের নয়া ডিজিটাল নীতি সম্পর্কে বিস্তারিতভাবে তাঁদের মতামত জানিয়েছে সংস্থাগুলি। কেন্দ্রের নয়া নীতি অনুযায়ীই কাজ করছে তারা। যদিও টুইটারের তরফে এখনও কোনও সাড়া মেলেনি। ২৬ মে থেকে কার্যকর করা হয়েছে কেন্দ্রের নয়া ডিজিটাল নীতি।

ভারতে ব্যবসা করা অধিকাংশ সোশ্যাল মিডিয়াগুলি কেন্দ্রীয় সরকারের নয়া ডিজিটাল নীতি অনুযায়ী তাঁদের ওয়েবসাইট আপডেট করেছে। নয়া ডিজিটাল নীতি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রের তরফে একটি কমিটি গড়া হয়েছে। সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে নয়া ডিজিটাল নীতি নিয়ে নিজেদের মতামত জানিয়েছে অধিকাংশ সোশ্যাল মিডিয়া। কেন্দ্রীয় সরকারের তরফে মেলা তথ্য অনুযায়ী গুগল, ফেসবুক , হোয়াটসঅ্যাপ বিস্তারিতভাবে তাঁদের ডিটেলস শেয়ার করলেও টুইটারের  তরফে এখনও কোনও সাড়া মেলেনি। কেন্দ্রের নয়া নীতি মেনে চলছে না টুইটার।

নয়া ডিজিটাল নীতি সম্পর্কে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর  জানিয়েছিলেন, ভুয়ো তথ্যের পরিবেশন এড়াতে কেন্দ্রীয় সরকার এই নয়া নীতি কার্যকর করতে চাইছে। ভারতবাসীর সুরক্ষার স্বার্থেই কেন্দ্রের এই পদক্ষেপ বলেও দিন কয়েক আগে জানান তিনি। কেন্দ্রীয় সরকারের নয়া ডিজিটাল নীতির ফলে দেশবাসী খুশি বলেও দাবি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের। ভুয়ো সংবাদের পরিবেশন রুখতে নয়া ডিজিটাল নীতি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার  । এমনই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

জানা গিয়েছে, নয়া ডিজিটাল অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় কোনও খবর সংক্রান্ত অভিযোগ এলে কেন্দ্রের কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্তাকে ২৪ ঘন্টার মধ্যে অভিযোগটির প্রাপ্তি স্বীকার করতে হবে। অভিযোগ প্রাপ্তির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে সমস্যার নিষ্পত্তি করতে হবে। অভিযোগ যাচাইকরণের মাধ্যমে প্রয়োজনীয় নোটিস বা নির্দেশ জারি করা হবে। উল্লেখ্য, গত ২৬ মে থেকে ভারতে নয়া ডিজিটাল নীতি কার্যকর করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ইতিমধ্যেই ভারতে ব্যবসা করা অধিকাংশ সোশ্যাল মিডিয়া কেন্দ্রীয় সরকারের নীতি মেনেই তাদের কাজ চালানোর কথা জানিয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগুলের তরফে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে ব্যবসা চালানোর কথা জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত টুইটার কেন্দ্রীয় সরকারের নিয়ম-নীতি মেনে চলছে না।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories