Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সোদপুর পানিহাটিতে অমরাবতীর প্রাঙ্গণ চুরির অভিযোগ উঠল পৌর প্রধানের বিরুদ্ধে

পানিহাটি পুরপ্রধান মলয় রায়কে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতার পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্র মারফত জানা যাচ্ছে গত মঙ্গলবার মলয় রায়কে ফোন করেন তিনি।

বিগত কয়েকদিন ধরে পানিহাটি অঞ্চলের অমরাবতি প্রাঙ্গন, বেআইনিভাবে বিক্রি করার গুঞ্জন শোনা যায়। অভিযোগের তীর ওঠে শাসকের দিকে। সোদপুরের পানিহাটি অঞ্চলের অমরাবতী প্রাঙ্গণের আয়তন আনুমানিক ৮৫ বিঘা। প্রত্যেক বছর এই প্রাঙ্গণে মেলা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি সোদপুর পানিহাটির প্রাণকেন্দ্র এই অমরাবতী প্রাঙ্গণ, প্রোমোটার গোষ্ঠীর হাতে তুলে দিতে চাইছে শাসক। যার জেরে স্থানীয় মানুষের মধ্যে শাসক-বিরোধী ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এও দাবি করে সাম্প্রতিক অতীতে এই মাঠ বহুতল আবাসন নির্মাণের উদ্দেশ্যে বিক্রির প্রচেষ্টা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মুখ্য সচিব জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। জেলা প্রশাসনের রিপোর্টের ওপর ভিত্তি করেই ফিরহাদ হাকিমের এমন সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে, কেন এমন গাফিলতি? এর আগে যদিও গার্ডেনরিচ, উত্তর দমদম, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুকুর অথবা ফাঁকা জমি বুঝিয়ে বহুতল নির্মাণ করার অভিযোগ উঠেছে শাসকের বিরুদ্ধে। সোদপুর পানিহাটিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছে, এখনো পর্যন্ত তিলোত্তমার খুন ও ধর্ষণে মূল অভিযুক্তরা অধারা। এর কারণে মুখ পুড়েছে পশ্চিমবঙ্গ সরকারের, আবার এই সোদপুর অঞ্চলে নতুন করে কোন সমস্যা সরকারের ‘সততার প্রতীক’ ভাবধারায় যেন কোন কালি লাগাতে না পারে তার জন্যই তড়িঘড়ি করে এমন উদ্যোগ নিলেন ফিরাদ হাকিম ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories