Saturday, September 5, 2026
30 C
Kolkata

পরকীয়ার কথা প্রকাশ্যে আসায়, প্রেমিকের সাথে হাত মিলিয়ে স্বামীকে খুন করল স্ত্রী, অভিযোগ মৃতের পরিবারের

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করল গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ভগবানগোলার সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকার সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা যাচ্ছে, ৫৫ বছর বয়সি আলতাফ শেখ দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে বাইরে থাকতেন। ঈদ উপলক্ষে বাড়ি ফেরেন আলতাফ। বাড়ি ফিরে আলতাফ জানতে পারেন প্রতিবেশী সালাম শেখের সঙ্গে তার স্ত্রী ইদোলা পরকীয়ায় জড়িয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে স্বভাবসিদ্ধ ভাবেই ঐ দম্পতির মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যেবেলা থেকে দম্পতি ও সেই প্রেমিক প্রতিবেশীর মধ্যে কাউকেই খুঁজে পাওয়া যায় না। পরিবারের তরফ থেকে তিনজনকেই ফোন করা হয়েছে। বারংবার ফোন করলেও কেউই ফোন ধরেনি বলে জানাযায়। থানায় মিসিং ডায়েরি করানো হয় পরিবারের পক্ষ থেকে।

পুলিশ সূত্রে খবর, ডাকবাংলা এলাকার একটি পরিতক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় আলতাফ শেখের ঝুলন্ত দেহ। পুলিশ দেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা আলতাফকে মৃত বলে ঘোষণা করে। পরিবার গৃহবধূ ইদোলা বিবি ও তার প্রেমিক সালমানকে এই মৃত্যুর জন্য দোষারোপ করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে স্ত্রী ইদোলা দিদিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার নেপথ্যে গভীর কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories