Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মাধ্যমিক পরীক্ষা নিতে রাজি না বিশেষজ্ঞ কমিটি ও পর্ষদ, অভিভাবকদের মতামত চাইল সরকার

নিউজ টুডে : আবার অনিশ্চয়তার মধ্যে পড়ল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞ কমিটির কাছে থেকে রিপোর্ট চেয়েছিল রাজ্য সরকার। সূত্র মারফত পাওয়া খবরে জানা যাচ্ছে, বিশেষজ্ঞ কমিটি রাজ্য সরকারকে জমা দেওয়া রিপোর্টে এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা আয়োজনের বিপক্ষে মত দিয়েছে। একই রকম মত রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদের ও। এই পরিস্থিতিতে আর এবার সাধারণ মানুষের কাছে মতামত জানতে চাইল মমতা সরকার। আগামী সোমবার বেলা ২ টোর মধ্যে রাজ্যের সাধারণ মানুষ ও অভিভাবকদের কাছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা করা উচিত কিনা বা পরীক্ষা হলেও কীভাবে করা উচিত তা জানতে চাইল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সাধারণ মানুষ নিম্নলিখিত ইমেলের মাধ্যমে তাঁদের বক্তব্য সরাসরি পাঠাতে পারবেন। ইমেলগুলি হল- pbssm.spo@gmail.com, commissionerschooleducation@gmail.com, wbssed@gmail.com

তবে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটির তরফে উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ। এরপরই স্কুল শিক্ষা দপ্তরের সচিব মনীশ জৈন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে ফোন করে সিবিএসই এবং আইসিএসই বোর্ড সুপ্রিমকোর্টে দ্বাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়ন নিয়ে কী জানায় সেই দিকে নজর রাখতে বলেন। তা থেকে স্পষ্ট, স্কুল শিক্ষা দপ্তর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অনলাইনে পদ্ধতিতে তেমনটা রাজি নয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ, অভিভাবকরা কী ভাবছেন তা জানতে তাদের পরামর্শ ও মতামত নিতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানা গিয়েছে। উল্লেখ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই অনিশ্চয়তার কারণে সমস্যার মধ্যে রয়েছেন রাজ্যের প্রায় ২০ লক্ষের বেশি পরীক্ষার্থী। কিছুদিন আগে নতুন সরকারের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষা নেওয়ার কথা বলেন। তারপর পরীক্ষার সময়ও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories